Saturday, March 14, 2026

প্রশিক্ষণ চলাকালীন দু.র্ঘটনা! তেলেঙ্গানায় আচমকাই ভে.ঙে পড়ল বায়ুসেনার কপ্টার, মৃ.ত ২ পাইলট

Date:

Share post:

প্রশিক্ষণ (Training) চলাকালীন আচমকাই দুর্ঘটনা। সোমবার সাত সকালে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (Aircraft Crash)। সূত্রের খবর, এদিন সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলেঙ্গানার (Telangana) দিন্দিগালের এয়ারফোর্স অ্যাকাডেমিতে (Airforce Academy) প্রশিক্ষণ চলাকালীন একটি বায়ুসেনার বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সকালে তেলেঙ্গানার দিন্দিগালে বায়ুসেনার প্রশিক্ষণ চলছিল। মৃতদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন শিক্ষানবীশ। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে বায়ুসেনা।

বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, একটি পিসি ৭ এমকে১ ট্রেনার এয়ারক্রাফট বিমান সোমবার সকালে হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। আমরা গভীর গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিমানটিতে থাকা উভয় পাইলটেরই মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার পরই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মৃত দুই পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, “এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃসময়ে আমি শোকাহত পরিবারগুলোর সঙ্গে আছি।” উল্লেখ্য, রবিবারই বিধানসভা নির্বাচনে বিআরএস-কে হারিয়ে প্রথমবারের জন্য তেলেঙ্গানায় ক্ষমতায় এসেছে কংগ্রেস। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘটে গেল দুর্ঘটনা।

 

 

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...