Saturday, April 4, 2026

তেলেঙ্গানায় প্রশিক্ষণ চলাকালীন বায়ুসেনার বিমানে দুর্ঘ.টনা, মৃ.ত ২ পাইলট

Date:

Share post:

ফের একবার দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার পিলাটুস-পিসি৭এমকে২ বিমান। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার দিন্দিগুলে এয়ারফোর্স অ্যাকাডেমিতে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে বায়ুসেনার দুই পাইলটের। মৃতদের মধ্যে এক জন প্রশিক্ষক এবং অন্য জন প্রশিক্ষণরত।

হায়দরাবাদের ভারতীয় বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে সোমবার সকালে উড়েছিল পিলাটুস-পিসি৭এমকে২ বিমানটি। বায়ুসেনায় প্রশিক্ষণের জন্য বিমানটি ব্যবহার করা হত। কিছু দূর এগোনোর পরেই বিমানটি আচমকা ভেঙে পড়ে। বিমানের ধ্বংসস্তূপে আগুন ধরে গিয়েছিল। বায়ুসেনার তরফে এই বিমান দুর্ঘটনার কথা জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে দুই পাইলটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা স্পষ্ট নয়। এর নেপথ্যে থাকতে পারে আবহাওয়াজনিত কারণ। যান্ত্রিক ত্রুটি কিংবা পাইলটের ভুলেও হতে পারে এই বিপর্যয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনার তরফে তদন্তকারী দল গঠন করা হয়েছে। কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির আশ্বাসও দিয়েছে সেনা। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “হায়দরাবাদের দুর্ঘটনায় আমি শোকস্তব্ধ। দু’জন পাইলট আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই কঠিন সময়ে মৃতদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...