Wednesday, June 24, 2026

‘ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে ইংল‍্যান্ড’: ম্যাককুলাম

Date:

Share post:

আগামী জানুয়ারি মাসে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল। আর এই ম‍্যাচ নিয়ে ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ ব্র‍্যান্ডন ম্যাককুলাম জানিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টেস্ট সিরিজ তাঁর দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে।  ভারতের বিরুদ্ধে বাজবল ক্রিকেটই খেলবে টিম ইংল‍্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে। এরপর বাকি ৪টি টেস্ট ম্যাচ বিশাখাপত্তনম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় হতে চলেছে।

 

এই নিয়ে ম‍্যাককুলাম বলেন,” ভারতীয় দলের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ অত্যন্ত কঠিন হতে চলেছে। ভারত বেশ শক্তিশালী দল। আমাদের পাঁচটা টেস্ট খেলতে হবে। ওদের বিরুদ্ধে আমাদের কঠিন পরীক্ষা। আমি অবশ্য ভারত সফর নিয়ে দারুণ উত্তেজিত। সেরা দলের বিরুদ্ধেই নিজেদের শক্তি সব থেকে ভাল বোঝা যায়। বিশ্বাস করি নিজেদের মাটিতে ভারতই সেরা দল। আমাদের কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে। যদি আমরা সফল হই, তাহলে দুর্দান্ত হবে। না পারলে, আমরা খেলার ধরন নিয়ে আলোচনা হবে। জানি সমালোচনা হবে।”

এরপরই ম‍্যাককুলাম আরও বলেন,”আমরা ক্রিকেট ভালবাসি। সে জন্যই খেলি। আমরা সব থেকে ভাল ক্রিকেটই খেলতে চাই। যতক্ষণ দায়িত্বে থাকব, ততক্ষণ ক্রিকেট উপভোগ করতে চাইব। তার জন্য তো ক্রিকেটজীবনের শেষ পর্যন্ত অপেক্ষা করা যায় না। আমাদের ভাগ্য ভাল, দ্রুত কিছু সাফল্য পেয়েছি। যদিও আমি মনে করি না, সেটাই সব। গত ১৮ মাসে আমাদের কয়েক জন ক্রিকেটার নিজেদের সক্ষমতা অনুযায়ী খেলতে পেরেছে। আগের থেকে অনেক বেশি প্রয়োগ করার সুযোগ পেয়েছে নিজেদের। এক জন নেতার কাজ এটাই। সবার সেরাটা বের করে আনা। অধিকাংশের সেরাটা বের করে আনাই লক্ষ্য থাকে যে কোনও দায়িত্বপ্রাপ্তের।”

আরও পড়ুন:অনন্য সম্মান পেলেন স‍্যর ভিভিয়ান রিচার্ডস

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...