Wednesday, June 24, 2026

র‌্যাগিং ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিকে চিঠি তৃণমূল সাংসদের

Date:

Share post:

র‌্যাগিং নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নারী ও শিশু কল্যাণ স্মৃতি ইরানিকে সোমবার চিঠি দিলেন তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। দেশের বিভিন্ন জায়গায় যেভাবে নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে র‌্যাগিং বাড়ছে, তার শেষ দেখতে চায় তৃণমূল নেতৃত্ব। দুই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লেখার পাশাপাশি এদিন বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকেও র‌্যাগিং-এর ইস্যুটি তুলে ধরেন কাকলি। অবিলম্বে র‌্যাগিং-এর বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীর কড়া হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। অন্যদিকে, বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে কাকলি ঘোষদস্তিদারের বক্তব্য শুনে সহমত হয়েছেন অন্য দলের সাংসদরাও।

কেন্দ্রীয় মন্ত্রীদের তিনি জানিয়েছেন, রাগিং-এর ফলে যে মানসিক চাপ তৈরি হচ্ছে, তা সারা জীবন বহন করতে হচ্ছে পড়ুয়াদের। জানা গিয়েছে, স্পিকার ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে র‌্যাগিং নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, রাগিং নিয়ে আলোচনার দাবিতে ইতিমধ্যেই নোটিশ দিয়েছেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবং কাকলি ঘোষদস্তিদার। র‌্যাগিং প্রসঙ্গে কাকলি ঘোষদস্তিদারের বক্তব্য, “এটা কোনও রাজনৈতিক দলের ব্যাপার নয়। সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়। এটা নিয়ে দ্রুত পদক্ষেপ করা উচিত।” জানা গিয়েছে স্মৃতি ইরানি,কাকলিকে জানিয়েছেন, চিঠি পেলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...