Saturday, June 27, 2026

প্লেনের সিটে র.ক্ত মুছছেন মহিলা যাত্রী! কানাডার বিমানে এ কী কাণ্ড?

Date:

Share post:

অঢেল টাকা খরচ করে যে প্লেনে উঠলেন সেখানেই সিট পরিষ্কারের কাজ করছেন! এমনটা হলে কেমন লাগবে ভাবুন। অভাবনীয় এই ঘটনাই ঘটেছে কানাডার (Canada) এক ফ্লাইটে। মহিলাযাত্রীকে দিয়ে রক্তের দাগ মোছালেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট (Flight attendant)।

সোশ্যাল মিডিয়ায় (Social media) হঠাৎ ভাইরাল (Viral) কানাডার এক বিমানযাত্রী তরুণীর পোস্ট। যেখানে পেশায় নার্স ওই তরুণী লিখেছেন নিজের হেনস্থার কথা। বিমানের সিটের পিছনে রক্তের দাগ দেখে তরুণী সঙ্গে সঙ্গে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জানান সেই কথা। উত্তরে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সটান তরুণীর হাতে ওয়াইপ (Disinfectant wipe) ধরিয়ে দেন দাগ মোছার জন্য! বিচক্ষণ তরুণী শেষ পর্যন্ত গ্লাভস (Gloves) চেয়ে নিয়ে রক্তের দাগ মোছেন।

তবে এই ঘটনার পর নিজের পোস্টে বিমান কর্তৃপক্ষকে ব্যঙ্গ করতেও ছাড়েননি। ভবিষ্যতে গোটা বিমান পরিষ্কার করার জন্য লোক দরকার হলে তাকে ডাকার জন্য উল্লেখ করেছেন নিজের পোস্টে। পকেটের কড়ি খরচ করে বিমান যাত্রায় এর আগে বহু ধরনের হয়রানির নজির রয়েছে। তবে কানাডার ফ্লাইটে এই তরুণীর অভিজ্ঞতা নিতান্তই নজিরবিহীন।

আরও পড়ুন- র‌্যাগিং ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানিকে চিঠি তৃণমূল সাংসদের

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...