Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন রুতুরাজ

Date:

Share post:

অনন্য নজির গড়লেন ভারতের তারকা ব‍্যাটার রুতুরাজ গায়কোওয়াড। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম‍্যাচে নেমেছিল ভারত। সেই ম‍্যাচের পাশাপাশি সিরিজও জয় করে টিম ইন্ডিয়া। এই সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন রুতুরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে রুতুরাজ ৫৫.৭৫ গড়ে ২২৩ রান করেছেন। যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে কোনো ব্যাটারের করা সর্বোচ্চ রান। আর এই সুবাদেই অনন্য নজির গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলের দখলে। ২০২১ সালে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচে ২১৮ রান করেছিলেন।

ওপরদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-২০’র একটি দ্বিপাক্ষিক সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন রুতুরাজ। তালিকায় সবার উপরে কে এল রাহুল। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

বিশ্বকাপ ফাইনালে হারের পর সূর্যকুমারের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজ খেলতে নামে টিম ইন্ডিয়া। সেই সিরিজে ৪-১ এ জয় পায় ভারতীয় দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জেতে ভারত। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে সিরিজে ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ ম্যাচ জিতে সিরিজ জিতে যায় ভারত। শেষ ম্যাচেও জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ই লক্ষ‍্য লাল-হলুদের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...