Saturday, April 4, 2026

অনন্য সম্মান পেলেন স‍্যর ভিভিয়ান রিচার্ডস

Date:

Share post:

অনন্য সম্মান পেলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস। দেশের নোটে ছাপানো হল বিশ্বকাপজয়ী রিচার্ডসের ছবি। জানা যাচ্ছে পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে ২ ডলারের নোটে ছাপানো হয়েছে রিচার্ডসের ছবি। ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ ডিসেম্বর থেকে এই নোট পাওয়া যাবে। এই সম্মান পেয়ে আপ্লুত রিচার্ডস।

এই নিয়ে ভিভিয়ান রিচার্ডস বলেন,”এই ধরনের সম্মান সাধারণত স্বপ্নেই লোকে দেখে। আমার কাছে আজ এটা সত্যি।” এই নিয়ে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিয়ান সম্প্রদায়ের মধ্যে বিরাট প্রভাব ফেলার কারণেই স্যর রিচার্ডসকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি অ্যান্টিগাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে রিচার্ডসের ছবি দেওয়া ডলারের ছবি প্রকাশ্যে আনা হয়।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন SKY?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...