Sunday, April 5, 2026

দুদিন বিরতির পর সোমবার থেকে ফের বসছে বিধানসভা

Date:

Share post:

দু’দিন বিরতির পরে সোমবার ফের রাজ্য বিধানসভার বর্ধিত অধিবেশন বসতে চলেছে। সকালে প্রশ্নোত্তর পর্বের পরে অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপরে দেড় ঘণ্টা আলোচনার কর্মসূচি রয়েছে। এর মাঝে বিরতিতে আগামী দিনে অধিবেশনের কর্মসূচি স্থির করতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। পরে মুখ্যমন্ত্রী বিধানসভায় নবনির্মিত একটি প্রদর্শনীশালার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়ের প্রেক্ষিতে রাজ্য বিধানসভার লবির বাইরে বিজেপি বিধায়কদের বিজয়োৎসবে শামিল হয়ে শাসকদল এবং স্পিকারকে বিড়ম্বনায় ফেলতে পারেন বিরোধী দলনেতা। স্পিকারের নির্দেশ অমান্য করেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। গত মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে স্পিকার সাসপেন্ড করেছেন বিরোধী দলনেতাকে। এরই মধ্যে বিধানসভায় বিজেপি বিধায়করা জাতীয় সংগীতের অবমাননা করেন। এই অভিযোগে এরই মধ্যে একাধিক বিজেপি বিধায়ককে তলব করেছে পুলিশ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভা চত্বরে অনুমতি ছাড়া প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, ধরনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই ধরনের কোনও কর্মসূচি গ্রহণের আগে তাঁর কাছে অনুমতির জন্য আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে তবেই বিধানসভা চত্বরে কোনও কর্মসূচি করা যাবে।

আরও পড়ুন- ‘বাংলা থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর ল.ড়াই’! হলদিয়ায় মেলা উদ্বোধনে এসে মন্তব্য মদনের

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...