Wednesday, June 24, 2026

‘বাংলা থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর ল.ড়াই’! হলদিয়ায় মেলা উদ্বোধনে এসে মন্তব্য মদনের

Date:

Share post:

‘বদলা হবে নন্দীগ্রামে’, রবিবার সন্ধ্যায় হলদিয়ায় ‘ক্ষুদিরাম জন্মোৎসব ও ক্ষুদিরাম মেলা’-র উদ্বোধনে এসে নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্র। মেলা উদ্বোধনের পর সাংবাদিকদের চার রাজ্যের ফলাফল প্রসঙ্গে মদন বলেন, ‘এবার লড়াই শুরু হয়ে গিয়েছে। বরং আমাদের সুবিধা হল। সতর্ক হয়ে গেলাম। এমন সতর্ক হয়ে গেলাম যে, বিজেপি আর সতর্ক হওয়ার টাইম পাবে না। তার আগেই আমরা খেলা শুরু করে দেব।’

সাংবাদিকদের মদন আরও বলেন, ‘রাজনীতিতে কিছুই শেষ কথা নয়। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চাইবে। আর বাংলা থেকেই শুরু হবে, ঘুরে দাঁড়াবার লড়াই।’ মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে বলেন, আজ আমার জন্মদিন। নিজের বিধানসভা এলাকায় না গিয়ে মেদিনীপুরের ডাকে সাড়া দিয়ে হলদিয়া এসেছি। দলকে বলেছি, শুধু মেদিনীপুরের জন্য টানা তিন মাসের আন্দোলন লাগান। দেখি সিআরপিএফ নিয়ে আর কতদিন চলবে!

আরও পড়ুন- মোদির ‘মি.থ্যাচার’! প্রতিশ্রুতি পালন অভিষেকের, বকেয়া আদায়ে ল.ড়াই চালাবে তৃণমূল

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...