Monday, June 8, 2026

চাঁদ থেকে ফিরল চন্দ্রযানের প্রোপালশন মডিউল! নয়া সাফল্য ইসরোর

Date:

Share post:

চলতি বছরের অগাস্ট মাসে চাঁদের বুকে নিজের কীর্তি স্থাপন করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা (ISRO ) সংস্থা। চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3) সফল ল্যান্ডিং তৈরি করেছিল ইতিহাস। এরপর এক পক্ষকাল ধরে বিক্রম আর প্রজ্ঞানের যুগলবন্দিতে চাঁদ থেকে একের পর এক তথ্য সংগ্রহ করেছে ISRO। তবে এবার সংস্থার মুকুটে নয়া পালক। চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে (Propulsion Module) সফলভাবে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনল ইসরো (ISRO)।

চন্দ্রযান-৩-এর সাফল্যের অন্যতম বড় দায়িত্ব পালন করেছে এই মডিউল। বলা যেতে পারে এতে চেপেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের দফায় অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল প্রোপালশন মডিউল।এই অংশটিকে পৃথিবীর কাছাকাছি ফিরিয়ে আনলেন মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর সাফল্যর মুকুটে জুড়ে গেল আরও এক পালক। যদিও কাজটা সহজ ছিল না কিন্তু এই ঘটনায় ভবিষ্যতে চন্দ্র অভিযানের জন্য অনেক বড় একটা দিক খোলা রাখলেন বিজ্ঞানীরা। এক কথায় বলতে গেলে আগামিতে চাঁদ থেকে নমুনা নিয়ে ফেরার অভিযানের ট্রায়াল দিয়ে রাখল ISRO। গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণের পর দেখা যায় প্রোপালশন মডিউলে অনেকটা জ্বালানি অবশিষ্ট রয়েছে। বিজ্ঞানীরা ওই অতিরিক্ত জ্বালানিকে কার্যকরভাবে ব্যবহার করে প্রোপালশন মডিউলের আয়ু আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর, সতর্কতার সঙ্গে পৃথিবীর জিও বেল্টের আঘাত থেকে বাঁচিয়ে প্রোপালশন মডিউলকে চাঁদ থেকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য তার গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করা হয়। তাতেই সফল ISRO।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...