Monday, June 8, 2026

ব্য.র্থ হল ল.ড়াই, প্র.য়াত CID খ্যাত অভিনেতা দীনেশ ফাদনিস!

Date:

Share post:

টেলিভিশনে অপরাধী ধরার সময় আর ইন্সপেক্টর ফ্রেডরিকসের অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে হবে না তাঁর সতীর্থদের। অনস্ক্রিন সিআইডি (CID) অফিসার বিদায় দিলেন অফস্ক্রিন থেকেও। প্রয়াত অভিনেতা দীনেশ ফাদনিস (Dinesh Fadnis)! বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। যকৃত বিকল হওয়ার কারণেই মৃত্যু বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

৫৭ বছর বয়সী দীনেশ ‘সিআইডি’ সিরিয়ালে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিলেন। বিপি সিং পরিচালিত এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে দীনেশ। গল্পের একাধিক পরিবর্তন চরিত্রদের রূপান্তর সত্বেও এই তিনজনের কেমিস্ট্রি দর্শকের মনে ধরেছিল। জনপ্রিয়তা নিরিখে দীনেশ ছাপিয়ে গেছিলেন বড় বড় অভিনেতাদেরও। সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রথম থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আর বাড়ি ফেরা হল না অভিনেতার। শোক প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...