Saturday, April 4, 2026

দক্ষিণ গাজায় লা.গাতার হা.মলা! আমেরিকা-রাষ্ট্রসংঘের ‘অনুরোধে’ও অবস্থানে অ.নড় ইজরায়েল

Date:

Share post:

দীর্ঘ এক সপ্তাহ যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে প্যালেস্টাইনের (Palestine) গাজা উপত্যকার (Gaza Strip) সব জায়গাতেই হামাসের বিরুদ্ধে ‘অপারেশন’ (Operation) শুরু করেছে ইজরায়েল (Israel)। আকাশপথে হামলা তো চলছেই পাশাপাশি এবার ট্যাঙ্ক নিয়েও সেখানে হামলা চালাচ্ছে বাহিনী। ইতিমধ্যেই গাজা উপত্যকায় হামাসের একজন কমান্ডারকে খত্ম করা হয়েছে বলে দাবি ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (IDF)। এদিকে
সংগঠনটির প্রধানের দাবি, ইজরায়েলের সেনারা গাজায় হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। সূত্রের খবর, ওই ব্যক্তি গত ৭ অক্টোবর ইজরায়েলের হামলার পিছনে জড়িত ছিলেন। এদিকে ইজরায়েলকে বারবার আমেরিকা (US) ও রাষ্ট্রসংঘের (UN) তরফে সাধারণ মানুষদের রক্ষার দাবি জানানো হলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে তাদের কথা অমান্য করেই দেদারে আক্রমণ চালিয়েছে ইজরায়েল। আর সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও খারাপের পথে।

এদিকে গত শুক্রবার ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর থেকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তবে মৃতের সংখ্যা বৃদ্ধির বিষয়ে ইজরায়েল ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এটা বলা অত্যন্ত কঠিন যে ইজরায়েল সাধারণ মানুষদের সুরক্ষার জন্য ঠিক কী কী পদক্ষেপ নিচ্ছে। যে সব জায়গাকে তারা ‘নিরাপদ’ হিসাবে আগেভাগেই চিহ্নিত করেছে সেইসমস্ত জায়গায় কোনও হামলা চালানো হচ্ছে কী না তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। উল্লেখ্য, দ্বিতীয় পর্বে সংঘর্ষ শুরুর পরে ইজরায়েলি বাহিনীর মূল টার্গেট দক্ষিণ গাজা ভূখণ্ড। অথচ তাদেরই নির্দেশে এক সময়ে দলে দলে মানুষ উত্তর থেকে দক্ষিণে চলে এসেছেন। ইজরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মুখে এখন তাঁরা কোথায় যাবেন তা নিয়ে ইতিমধ্যে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি রাষ্ট্র সংঘের সেক্রেটারি অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, গাজায় ইজরায়েলকে এমন পদক্ষেপ নিতে একেবারেই মানা করা হয়েছে যা সেখানকার সাধারণ মানুষদের জন্য ক্ষতিকর হতে পারে।

তবে হামাস-ইজরায়েল সংঘর্ষে এখনও পর্যন্ত গাজায় কমপক্ষে ১৬ হাজার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আরও তিন সেনার মৃত্যুর পরে সংঘর্ষে মৃত ইজরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ৭৫। তবে এমন আবহে ইজরায়েলের জাতীয় সুরক্ষা কাউন্সিলের পরামর্শ, খুব দরকার না হলে এই মুহূর্তে ইজরায়েলিদের বিদেশ ভ্রমণ না করাই ভালো।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...