Saturday, April 4, 2026

বিচারপতি সিনহা ও তাঁর স্বামীর বিরুদ্ধে এফ.আইআর বা.তিলের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

Date:

Share post:

মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এই যুক্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ও তাঁর আইনজীবী স্বামী সংক্রান্ত একটি মামলায় এফআইআর বাতিলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

এক বৃদ্ধার সম্পত্তিগত বিষয় নিয়ে মামলাটি খারিজ করে দিল হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, যেহেতু একই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্ট এই মামলা শুনতে চায় না।আইনত পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে বলে এক বৃদ্ধা অভিযোগ করেছিলেন। তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন হাইকোর্টের বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন ওই আইনজীবী। সেই মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে। এফআইআর খারিজের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ হন পরিবারের এক সদস্য।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...