Wednesday, June 24, 2026

রাজ্য সঙ্গীত দিয়ে শুরু KIFF, মুখ্যমন্ত্রীর অনুরোধে তারকাখচিত মঞ্চে উৎসবের উদ্বোধন ‘ভাইজানের’

Date:

Share post:

জিনা বন্দ্যোপাধ্যায়

বাংলার রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের চলচ্চিত্র জগরের তারকাদের উপস্থিতিতে KIFF শুরু হল। এবার চলচ্চিত্র উৎসবে প্রথম এলেন সল্লু ভাই সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধে তিনিই এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। সূচনায় ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি সমবেতভাবে গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর লেখা গানে, ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন দীক্ষামঞ্জরির শিল্পীরা।

উদ্বোধনের পর বেজে উঠল অরিজিৎ সিংয়ের গাওয়া থিম সং। বিশেষ অনুরোধে মঞ্চে গানের তালে পা মেলালেন সলমন, শত্রুঘ্ন সিনহা, অনিল কাপুর, সোনাক্ষি, মহেশ ভাট। উৎসাহ দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। মঞ্চে তখন বসে বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রীরা- সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, পরাণ বন্দ্যোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র, সোহম চক্রবর্তী-সহ টলিউডের একঝাঁক শিল্পী। ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্রান্ড অ্যাম্বেসেডর তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী।

মুখ্যমন্ত্রী আমন্ত্রণে এর আগে KIFF উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা। এবার এলেন সলমন খান। দেশের সেরা সুপারস্টার আগেও এসেছেন শহরে। ব্যক্তিগত কাজে অথবা অনুষ্ঠানে। সরকারি আমন্ত্রণে এই প্রথম। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সময় ছিল বিকেল ৪টে। বেলা বারোটার আগেই বিভিন্ন গেটে জমতে শুরু করে ভিড়। সময় যত এগোয়, লাইন তত বাড়ে। পুলিশের তৎপরতা ছিল দেখার মতো। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ। মন্ত্রী, বিধায়ক সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের পাশাপাশি এসেছিলেন বিদেশি প্রতিনিধিরা। শহরের ২৩টি প্রেক্ষাগৃহে উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...