Saturday, April 4, 2026

একজন মুখ্যমন্ত্রী তাঁর চেয়েও ছোট বাড়িতে থাকেন! দেখে চমকে গিয়েছিলেন সলমন

Date:

Share post:

তিনি অনেকের কাছেই শুনেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় একচিলতে একটি বাড়িতে থাকেন। তবে ঠিক কতটা ছোট সেই বাড়ি, তা নিয়ে ধারণা ছিল না। আগেরবার যখন কলকাতায় এসে দিদির বাড়িতে গিয়েছিলেন, তখন চমকে গিয়েছিলেন। একজন মুখ্যমন্ত্রী এমন ছোট বাড়িতে থাকতে ভেবেই অবাক হয়েছিলেন। এবং সেই কথাই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে সকলের সঙ্গে শেয়ার করলেন বলিউড সুপারস্টার সলমান খান। তিনি নিজেও যে এক কামরার ফ্ল্যাটে থাকেন। শত্রুঘ্ন সিনহা সলমনের বাড়িতে গিয়েছিলেন। তখন বসার জায়গা দিতে পারেননি। একটাই ঘর, একটা কিচেন। আর একটা শোওয়ার ঘর। কিন্তু দিদির বাড়ি তার থেকেও ছোট!

সলমন জানান, গতবার যখন কলকাতায় এসেছিলেন, তখন মমতা দিদির আমন্ত্রণে ওনার বাড়ি গিয়েছিলেন। কৌতূহল ছিল, দিদির বাড়িটা কেমন! দেখে চমকে গিয়েছিলেন। এ তো তাঁর বাড়ির থেকেও ছোট! মুখ্যমন্ত্রী বাড়ি প্রসঙ্গে বলতে গিয়ে সলমন আরও জানান, যে তাঁর হিংসা হচ্ছে, দিদির বাড়ি সত্যিই তাঁর বাড়ির থেকে ছোট! এত বড় পদে থাকা একটা মানুষের বাড়ি কী করে তাঁর বাড়ির থেকেও ছোট হতে পারে! এজন্যই হিংসা হচ্ছে! এর থেকেই বোঝা যায় কতটা বাংলার মুখ্যমন্ত্রী কতটা সহজ সরল জীবনযাপন করেন।

কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে সলমন জানান, শেষবার যখন কলকাতায় কনসার্টে এসেছিলেন, তখন তাঁর মনে হয়েছিল পুরো কলকাতা চলে এসেছে। এবার এসে দেখলেন, যে নেতাজি ইন্ডোরে ভিড় আরও বেশি। এই ফেস্টিভ্যালে ২১৯টি ফিল্ম এসেছে। ২৩টি সিনেমা হলে তা দেখানো হবে। এটা তাঁর দেখা সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল।

সলমনের মুখে এমন কথা শুনে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সোজা বলিউডের ভাইজানকে আমন্ত্রণ জানান, সলমন জানান এই বাংলায় এসে ছবির শুটিং করতে চান। দিদির আমন্ত্রণ তিনি ফেলতে পারবেন না।

আরও পড়ুন- বাংলাই শুটিং করার আর্দশ ডেস্টিনেশন: ২৯তম KIFF-এর মঞ্চ থেকে বলিউডকে আহ্বান মুখ্যমন্ত্রীর

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...