Tuesday, June 23, 2026

কবে মাঠে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

Date:

Share post:

কবে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়া, এই প্রশ্নই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। কারণ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে গোটা বিশ্বকাপ থেকে ছিটকে যান ভারতের এই তারকা অলরাউন্ডার। ভারতীয় ক্রিকেট ভক্তরা তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন অনেকদিন ধরেই। আর সূত্রের খবর, মাঠে ফিরতে  সময় লাগবে হার্দিকের। এর কারণ হিসাবে জানা যাচ্ছে যে বিসিসিআই এবং এনসিএর তরফে হার্দিককে নিয়ে কোনও রকম তারাহুরো করতে চায় না।

সামনেই টি-২০ বিশ্বকাপ আর তাঁর আগে হার্দিককে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়না ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন ২০২৪ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই এবং এনসিএ ১৮ সপ্তাহের হাই-পারফর্ম্যান্স প্রোগ্রাম রেখেছে হার্দিকের জন্য। তাঁর ফিট হয়ে ওঠার এই প্রোগ্রামে থাকবে কার্ডিও, স্ট্রেন্থ অনুশীলন, ফাংশানাল অনুশীলন এবং বিশ্রাম।

হার্দিকে নিয়ে একটি সূত্র বলেন, “আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথ বলেছি। টি-২০ ক্রিকেটার হিসাবে তাঁর যোগ্যতা নিয়ে সন্দেহ আছে কি? নেই। আমাদের বরং যা প্রয়োজন, সেটা হল, দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা এবং ওঁকে পুরো ফিট করে মাঠে ফেরানোটা নিশ্চিত করা।” এরপরই তিনি আরও বলেন,”এটা নতুন কিছু নয়। শ্রেয়স, বুমরাহ এবং কেএল তাদের দীর্ঘ চোটেক সময়ে অনুরূপ প্রোগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন এবং পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলি মাথায় রেখে রুটিনটি তৈরি করা হয়েছে।”

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...