Friday, April 24, 2026

“আগুনের পর্বত” গিলে নিল পর্বতারোহীদের, ইন্দোনেশিয়ায় মৃ.ত ১৩

Date:

Share post:

বিকট শব্দ, প্রচল কম্পন আর তারপরই পাহাড় ফেটে প্রবল গরম লাভার বর্ষণ। মুহূর্তে বদলে গেল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের (Sumatra Island) মাউন্ট মারাপি (Mount Marapi) সংলগ্ন এলাকা। স্থানীয় নাগরি লাসি গ্রামের মানুষ দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। কিন্তু পাহাড়ের ওপর তখনও ৭৫ জন পর্বতারোহী (Mountaineer) যে রয়ে গিয়েছে! কী হল তাঁদের? দ্রুত পর্বতারোহীদের খোঁজে সার্চ পার্টি পাঠালো সুমাত্রা প্রশাসন। ততক্ষণে প্রায় ৪৯ জন গরম লাভা আর ছাইয়ের প্রভাবে আহত।

সুমাত্রার মাউন্ট মারাপি একটি সক্রিয় আগ্নেয়গিরি (Active volcano)। সরকারি অনুমতি নিয়ে সেখানে পর্বতারোহনেরও ব্যবস্থা রয়েছে। তবে আগ্নেয়গিরির গিরিমুখের কাছে যাওয়া নিয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞাও। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই শনিবার উঠে গিয়েছিল একদল পর্বতারোহী। তারপর রবিবার হঠাৎ অগ্নুৎপাত (Volcanic eruption) শুরু করে মারাপি। লাভার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় ১.৫ কিমি এলাকা। কালো ধোঁয়া, গরম লাভার ছাইয়ে ঢেকে যায় তারও আশেপাশের এলাকা। শেষ খবর পাওয়া অনুযায়ী মঙ্গলবারও একটানা অগ্নুৎপাত করে চলেছে মারাপি।

মারাপি জেগে ওঠার পরই পর্বতারোহীদের খোঁজে উদ্ধারকারী দল পাঠায় প্রশাসন। সোমবার উদ্ধার হয় ১১ জন পর্বতারোহীর দেহ। মঙ্গলবার সকালেও উদ্ধার হয় ২ জনের দেহ। এখনও নিখোঁজ ১০ পর্বতারোহী। তবে ছাইয়ে ঢেকে যাওয়া ও দৃশ্যমানতা কম হওয়ার জন্য বারবার বাধা পাচ্ছে উদ্ধার কাজ। পর্বত থেকে স্ট্রেচারে করে এক এক করে নামাতে হচ্ছে মৃত ও আহতদের। নিখোঁজ পর্বতারোহীদের আত্মীয়রা এখনও পরিবারের মানুষের বেঁচে ফেরার আশায় উদ্ধারকারী দলের সঙ্গে অপেক্ষা করছেন। তবে মঙ্গলবারও অগ্নুৎপাত জারি রয়েছে মারাপি পর্বত থেকে।

Related articles

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...