Friday, June 26, 2026

২৪ ডিসেম্বর নি.র্বিঘ্নে টেট শেষ করতে তৎপর প্রশাসন, থাকছে ক.ড়া নিরাপত্তা-বাড়তি বাস

Date:

Share post:

আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ওই দিন কয়েকটি সংগঠন ময়দানে গীতাপাঠের কর্মসূচি নিয়েছে। যেখানে আমন্ত্রিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মত তাবড় ভিভিআইপিরা। শেষ পর্যন্ত তাঁরা ওই কর্মসূচিতে যোগ দেবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে ওই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে পরীক্ষার্থীরা কোনওরকম অসুবিধার সম্মুখীন না হন সেদিকে কড়া দৃষ্টি রাখছে রাজ্য সরকার।

এই বিষয়টিই নিয়ে আলোচনা করতে বুধবার নবান্নে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য জুড়ে সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীদের যাতে কেন্দ্রে আসতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। বেসরকারি পরিবহণ সংস্থাগুলিকেও বাড়তি যানবাহন নামানোর আবেদন করতে বলা হয়েছে। রেল কর্তৃপক্ষকেও উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনও জেরক্স দোকান খোলা থাকবে না। পরীক্ষার্থীরা নিতে পারবেন না মোবাইল।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, স্কুল শিক্ষা, পরিবহণ, পূর্ত দফতরের কর্তারা। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ভিআইপিরা এলে তাঁদের নিরাপত্তা রক্ষা করে কীভাবে সুষ্ঠু পরীক্ষার আয়োজন করা যায় সে-বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়েছে। তিন লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন।

আরও পড়ুন- ভুয়ো জব কার্ড প্রসঙ্গে সাধ্বীর ‘ডিগবাজি’! ‘হাস্যকর’, বললেন সুদীপ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...