Wednesday, June 24, 2026

কর্মীদের বেতন মেটাতে সব বাড়ি বন্ধক রাখছে বাইজুস

Date:

Share post:

বাইজু রবীন্দ্রন। বাইজুসের প্রতিষ্ঠাতা। মারাত্মক সমস্যার মুখোমুখি। পরিস্থিতি এমনই যে, তিনি  তাঁর বাসভবন এবং তাঁর পৈত্রিক বাড়িও জমানত হিসাবে রেখেছেন। ব্লুমবার্গের রিপোর্ট বলছে, তাঁর কোম্পানি বিরাট অর্থনৈতিক সংকটের মুখোমুখি। কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যই তিনি এই পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

বেঙ্গালুরুতে তাদের পরিবারের বাড়ি রয়েছে। সেই সঙ্গেই বাইজুসের মালিকের বিরাট ভিলা তৈরি হচ্ছিল। সেই বিরাট বিলাসবহুল ভিলাও বন্ধক হিসাবে রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, তিনি ১২ মিলিয়ন মার্কিন ডলার ধার নিতে চাইছেন। আর সেকারণেই এবার বাড়ি বন্ধক রেখে তিনি সেই ধার নিতে চাইছেন। একবার সেই টাকা পেলে তিনি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন।

আসলে যা পরিস্থিতি, বাইজুসের ১৫ হাজার কর্মীর বেতন দেওয়াটাই তার কাছে এখন বড় চ্যালেঞ্জ। বাইজুসের যে মূল কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট, তাদের কর্মীদের বকেয়া টাকা মিটিয়ে দিতে চাইছে। আপাতত ওই কোম্পানির কর্তা নানাভাবে পরিকল্পনা করছেন যাতে টাকা জোগাড় করা যায়। এখানেই শেষ নয়, কোম্পানির একটা ডিজিটাল রিডিং প্লাটফর্ম আছে, সেটা মূলত আমেরিকার। শিশুদের জন্য এটা করা হয়েছে। সেটাও বিক্রি করে দিতে চাইছে কোম্পানি। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারে সেটা বিক্রি করতে চাইছে কোম্পানি।

অন্যদিকে শেয়ার বিক্রি করেও টাকা তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে এর আগে শেয়ার বিক্রি করে যে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারপাওয়া গিয়েছিল সেটাও বিক্রি করে দিতে চাইছে বাইজুস।এদিকে ২০২২ সালের অডিট রিপোর্ট বলছে, তাঁর প্রায় ৬ শতাংশ ক্ষতি হয়েছে ব্যবসাতে।

অন্যদিকে বাইজুসের মালিকের বিরুদ্ধে ইডি নোটিশ জারি করে বলেছিল কোম্পানি ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে নিয়ম ভেঙেছেন। প্রায় ৯,৩৬২ কোটি টাকার অর্থের গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইডির তরফে রবীন্দ্রন ও তাঁর কোম্পানি থিঙ্ক অ্যান্ড লার্ন উভয়কেই নোটিশ পাঠানো হয়েছিল। তবে এবার বাইজুসের মালিক কী পদক্ষেপ নেন সেটাই দেখার।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...