Sunday, June 21, 2026

স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীকে চরম হে.নস্থার অ.ভিযোগ তিন যুবকের বি.রুদ্ধে!

Date:

Share post:

সরকারি স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীকে হেনস্তার অভিযোগ উঠেল তিন মধ্যক যুবকের বিরুদ্ধে। একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে চরম উত্তেজনা চুঁচুড়ায়। যেখানে দেখা যাচ্ছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একজন যুবককে কান ধরে উঠবস করাচ্ছে।

ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার বিকেল নাগাদ পোলবা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জীর পোলবা থেকে রাজহাট হয়ে নিউ কাজিডাঙ্গা মোড়ের ফেরার সময় তিন মধ্যক যুবক ওই সরকারি স্বাস্থ্য কর্মীকে চরম হেনস্থা এবং শিকারসহ গালিগালাজ করতে থাকে এবং তার বাইকের চাবি জোরপূর্বক খুলে নেয়। পিছন দিক থেকে বিধানসভা থেকে ফেরার সময় চুঁচুড়ার বিধায়কের নজরে আসে বিষয়টি। তৎক্ষণাৎ বিধায়ক গাড়ি থেকে নেবে, ওই স্বাস্থ্য কর্মীকে বিষয়টি জানতে চাইলে এবং ওই যুবকদের আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন। এবং ওই মধ্যক যুবকদের আচরণ দেখে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয় নিয়ে সরকারি স্বাস্থ্যকর্মী শুভজিৎ বাবু জানান আমি পোলবা থেকে ফেরার সময় নিউ কাজিডাঙ্গা মোড়ে তিন মধ্যক যুবকের দ্বারা হেনস্থোর শিকার হই। তিনি চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারকে বিশেষ ধন্যবাদ দিয়েছেন তার এই পদক্ষেপ দেখে। শুভজিৎ বাবু বলেন পশ্চিমবঙ্গের সর্বত্র চুঁচুড়ার মতন বিধায়ক যেন সর্বত্র থাকে। তিনি যেভাবে ত্রাতা হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সত্যি দেখে আমি অবাক হই। এ বিষয় নিয়ে অসিত মজুমদার বলেন একজন সরকারি কর্মরত অবস্থায় কর্মীকে যেভাবে হেনস্তা করছিল ওই যুবকগুলি তাতে আমি বাধ্য হয়েছি তাদের কান ধরে উঠবস করাতে। তিনি বলেন যদি কেউ অন্যায় করে পুলিশ প্রশাসন সেই বিষয়টি দেখবে, কেউ আইন হাতে তুলে নেবে সেটা আমি বরদাস্ত করব না। কেমন আচরণ পরবর্তীকালে সাধারণ মানুষের সঙ্গে ঘটলে বা দেখলে আবার এমনই করব। পরবর্তী সময় শুভজিৎ বাবু স্থানীয় ব্যান্ডেল থানায় বিষয়টি অভিযোগ করলে পুলিশ এই অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আরও পড়ুন- প্রজাতা.ন্ত্রিক ভারতবর্ষ এখন পুলিশ তান্ত্রিক ভারতবর্ষ! বিজেপিকে ক.টাক্ষ করে বিধানসভায় বললেন ফিরহাদ

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...