Saturday, April 4, 2026

টি২০ বিশ্বকাপে ভারতের নেতা কি রোহিতই? কী বলছেন নির্বাচকরা?

Date:

Share post:

২০২৪ সালের শেষের দিকেই অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। ভারত ইতিমধ্যেই সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু ওই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। সংবাদমাধ্যম সূত্রে খবর, রোহিত শর্মা নাকি টি২০ বিশ্বকাপে অধিনায়ক না হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে রাজি করানোর চেষ্টা করছে। আদৌ তিনি বিশ্বকাপে অধিনায়ক হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।এক বোর্ডকর্তা বলেছেন, রোহিত জিজ্ঞাসা করেছে, যদি আপনারা আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্বে রাখার জন্য সঠিক বলে মনে করেন, তা হলে এখন থেকেই বলে দিন। সেই মতো প্রস্তুত হওয়া যাবে।

দ্রাবিড়, নির্বাচকেরা-সহ বৈঠকে যাঁরাই ছিলেন তাঁরাই একবাক্যে রোহিতের নেতৃত্বের প্রতি সমর্থন জানান। তাঁরা বলে দেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই যোগ্যতম ব্যক্তি। এমনকি নির্বাচকেরা তাঁকে অনুরোধ করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলে সিরিজ়েও খেলতে। কিন্তু রোহিত রাজি হননি। তিনি নির্বাচকদের কাছে আরও একটু সময় চেয়ে নেন। নির্বাচকেরা তাতে অনুমতিও দেন।

প্রসঙ্গত, রোহিত শর্মা ও বিরাট কোহলি অনেকদিন হল ভারতের হয়ে টি২০ ম্যাচ খেলছেন না। শেষ তাঁদের খেলতে দেখা গিয়েছিল গত বছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে। অনেকেই ভেবেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজে রোহিতকে নেতা করা হবে। কিন্তু দেখা গেল, সূর্যকুমার যাদবকেই বেছে নিয়েছে বিসিসিআই। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, হয়তো টি-২০ বিশ্বকাপেও রোহিতকে অধিনায়ক হিসেবে পাওয়া যাবে না।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...