Monday, April 6, 2026

ভুয়ো জব কার্ড প্রসঙ্গে সাধ্বীর ‘ডিগবাজি’! ‘হাস্যকর’, বললেন সুদীপ

Date:

Share post:

লোকসভায় নিজের দেওয়া প্রশ্নের জবাব নিজেই অস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার তৃণমূল সাংসদ দীপক অধিকারীর (দেব) এর লিখিত প্রশ্নে তিনি নিজেই পরিসংখ্যান দিয়েছিলেন, ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যদিও বুধবার সেই জবাব অস্বীকার করলেন নিরঞ্জন জ্যোতি। প্রথমে কোনওভাবেই এই জবাবের সত্যতা মানতে রাজি হননি তিনি। পরে সাংবাদিকরা তাঁকে জবাবের লিখিত নথি দেখালে তিনি বলেন, এই জবাব সংশোধন করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বীর এমন ডিগবাজিকে হাস্যকর বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

৫ ডিসেম্বর তৃণমূল সাংসদ দেবের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পরিসংখ্যান দিয়ে সংসদে সাধ্বী জানিয়েছিলেন , সর্বাধিক ভুয়ো জব কার্ড রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ অন্যান্য বিজেপির জোট রাজ্যে । পশ্চিমবঙ্গে সেই তুলনায় ভুয়ো জব কার্ড হোল্ডারদের সংখ্যা তলানিতে । বুধবার সংসদীয় পরিসরে এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় রীতিমতো আকাশ থেকে পড়েন সাধ্বী। বলেন, ‘এ রিপোর্ট ভ্রান্তিপূর্ণ। এ বিষয়ে কিছুই জানি না। বাংলাতেই ভুয়ো জব কার্ডের সংখ্যা সর্বাধিক, উত্তরপ্রদেশে নয়।’ বিষয়টি খতিয়ে দেখতে আপ্ত সহায়কদের নির্দেশও দেন তিনি এবং প্রকাশ্যেই বলেন এই জবাব সংশোধন করে দেওয়া হবে। সাধ্বীর এহেন ডিগবাজিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এইভাবে রিপোর্ট কখনও পাল্টানো যায় নাকি? রিপোর্ট তিনিই (সাধ্বী) তো দিয়েছেন। একবার সংসদে পেশ হয়ে গেলে সেটা সংসদেরই সম্পত্তি। কেন্দ্রীয় মন্ত্রীরা নিজেদেরই কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল নয়৷ এখন বিপদে পড়ে সুর পালটানোর চেষ্টা, হাস্যকর!’ বিজেপির প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর এহেন চাঞ্চল্যকর অবস্থান বদলে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন- দিন-রাতের পার্থক্য বোঝে না: ‘প্রধানমন্ত্রী’ হিসেবে রাহুলে আস্থা ছিল না প্রণবের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...