Saturday, April 4, 2026

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবে তৃণমূল

Date:

Share post:

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে একমাত্র তেলেঙ্গানায় ক্ষমতা দখল করেছে কংগ্রেস। আগামীকাল বৃহস্পতিবার সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রেবন্ত রেড্ডি। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

তৃণমূল সূত্রের খবর, বুধবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রীর ব্যস্ততা থাকায় এবং এত স্বল্প সময়ে তাকে জানানোর জন্যে তাঁর কর্মব্যস্ততা থাকলে কোনও প্রতিনিধিকে পাঠানোর অনুরোধও করেন রেবন্ত। সেই অনুযায়ী আমন্ত্রণ রক্ষার্থে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করার। এদিকে, বৃহস্পতিবারই ডেরেকের নোটিশে রাজ্যসভায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জবাবি ভাষণ। তাঁর নোটিশেই আলোচনা হয়েছে। যদিও জবাবি ভাষণে থাকতে পারবেন না ডেরেক। বুধবার সেই বিষয়টি রাজ্যসভায় ঘোষণা করে দেন ডেরেক ও ব্রায়েন। রেবন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের যোগদানের সিদ্ধান্তে খুশি কংগ্রেস নেতৃত্ব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...