Saturday, April 4, 2026

সময়ের আগেই প্রতিশ্রুতি পূরণ অভিষেকের, শুরু বার্ধক্যভাতা দেওয়ার প্রক্রিয়া

Date:

Share post:

মাসের পর মাস বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) প্রতিবন্ধকতা সত্ত্বেও একগুচ্ছ মানবিক প্রকল্পকে নিয়মিত চালিয়ে যাচ্ছেন। অবশ্য বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। অভিযোগ সামনে আসার পর বিজয়া সম্মেলনীতে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি বলেছিলেন রাজ্য সরকারের তরফে এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে, তবে তৃণমূল (TMC) চেষ্টা করবে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। জানুয়ারি মাস থেকে তিনি ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও এক মাস আগেই শুরু হয়ে গেল পরিষেবা প্রদান। খুশি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ।

নিজের লোকসভা কেন্দ্রে বার্ধক্যভাতা থেকে বঞ্চিত ৭০ হাজার মানুষের সহযোগিতায় তৎপর হলেন অভিষেক। স্বেচ্ছাসেবক নিয়োগ করে শুরু করলেন সবার কাছে বার্ধক্যভাতা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ। ডিসেম্বর মাসের মধ্যে বঞ্চিত সকলের কাছে বার্ধক্যভাতা পৌঁছে দিতে চান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেসরকারি স্বেচ্ছাসেবকও এই মর্মে নিয়োগ করেছে তিনি।

এই লোকসভা কেন্দ্রে ২০৩টি শিবির করবেন হচ্ছে। বার্ধক্যভাতার আবেদন শিবিরে গ্রহণ করা হচ্ছে। শিবির পর্যন্ত পৌঁছতে অক্ষম হলে স্বেচ্ছাসেবকরা তাঁকে বাড়ি গিয়ে কাগজে সই করাবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ভাতা পাইয়ে দেওয়ার বিষয়ে আশাবাদী অভিষেক। কেউ ভাতা না পেলে তাঁকে আর্থিক সাহায্য করবেন তিনি এই কথাও বলা হয়। ‘এক ডাকে অভিষেক’ নিজেদের এক্স হ্যান্ডেলে ছবি প্রকাশ করে লেখে, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতায় ওল্ড-পেনশন স্কিমের অধীনে নিবন্ধিত ব্যক্তিদের জন্য ডায়মন্ড হারবারে ক্যাম্প সফলভাবে আয়োজন করা হয়েছিল। তিনি বয়স্ক ব্যক্তিদের সহায়তার মাধ্যমে তার শপথকে বাস্তবে রূপান্তরিত করেছেন, মানবকল্যাণের প্রতি তার দৃঢ় অঙ্গীকার প্রমাণ করেছেন।”


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...