Thursday, June 11, 2026

বিয়ে পা.গলা, শুভেন্দুর জন্য পাত্রী দেখুন! হঠাৎ কেন বললেন কুণাল

Date:

Share post:

অঘ্রায়ণে বিয়ের মরশুম। পাহাড়ে বিয়ে হল মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়েরও। আর তা নিয়েও সমালোচনা শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এই বিষয় নিয়ে তাঁকে প্রবল খোঁচা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “বিয়ে পাগলা হয়ে গিয়েছে। কাউকে বিয়ে করতে দেখলেই বলছেন, আমিও করব, আমিও করব, আমিও করব!”

এরপরেই প্রবল ব্যঙ্গ করে কুণাল (Kunal Ghosh) বলেন, ”অধিকারী প্রাইভেট লিমিটেডকে বলব ওর বিয়ে দিন। যাই ঘটুক না কেন, ওর জন্য অবিলম্বে পাত্রী দেখুন। বিয়ে করতে পারবে না বলে ও এই বয়সে বিয়ে পাগলা হয়ে গিয়েছে। কেউ বিয়ে করতে যাচ্ছে শুনলেই…” এরপরেই মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশের বিয়ের প্রসঙ্গ টেনে তৃণমূল মুখপাত্র বলেন, ”আরে মুখ্যমন্ত্রী গিয়েছেন তাঁর ভাইপোর বিয়েতে। তাছাড়া আরও কর্মসূচি রয়েছে তাঁর। আর শুভেন্দু কারও বিয়ে দেখলেই ওরা বিয়ে করতে যাচ্ছে আমিও করব, আমিও করব, আমিও করব করছে। বাড়ির লোককে বলব, এখন তবু শীতকাল আছে গরম হলে আরও সমস্যা বাড়বে!”


Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...