Thursday, June 11, 2026

ঝামে.লা হলেই চলছে ব.ন্দুক! উত্তরপ্রদেশে অভিনেতার গু.লিতে মৃ.ত্যু প্রতিবেশীর

Date:

Share post:

বন্দুক এখানে হাতে হাতে। তাও আবার লাইসেন্সড (Licensed) গান! বিবাদ শুরু হলেই বারবার গুলি চলছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। এবার জনপ্রিয় অভিনেতার বন্দুকের গুলিতে প্রাণ গেল প্রতিবেশীর। গুরুতর আহত ৩ জন। ঘটনার পর অভিযুক্ত ভূপিন্দর সিংকে গ্রেফতার করে পুলিশ।

উত্তরপ্রদেশের বিজনৌর এলাকার বাসিন্দা ভূপিন্দর সিং মেগাসিরিয়ালের জনপ্রিয় মুখ। ‘ইয়ে প্যায়ার না হোগা কম’, ‘মধুবালা’র মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বেশ কিছু বলিউড চলচ্চিত্রেও তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি বিজনৌরে একটি ফার্ম খুলেছেন। বিবাদের সূত্রপাত সেই ফার্মে বেড়া দেওয়া (fencing) নিয়ে। এতদিন কিছু ইউক্যালিপটাস গাছ দিয়ে পাশের ক্ষেত থেকে সেই ফার্মের জমি আলাদা করা ছিল। সম্প্রতি ফার্মে বেড়া দেওয়ার সময় ইউক্যালিপটাস গাছ কাটা শুরু করলেই পাশের জমির মালিক আপত্তি জানান।

জমি সংক্রান্ত বিবাদ থেকে দুপক্ষের জোরালো বচসা শুরু হয়ে যায়। জমির মালিক গুরদীপ সিংয়ের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে ভূপিন্দর ও তাঁর সঙ্গীরা। স্থানীয়দের দাবি সেই সময় নিজের লাইসেন্সড রিভলভার (revolver) নিয়ে আসেন অভিনেতা ভূপিন্দর। রিভলভারের গুলিতে মৃত্য়ু হয় প্রতিবেশী গুরদীপ সিংয়ের ছেলে গোবিন্দের (২৩)। গুরুতর আহত হন গুরদীপ ও তাঁর স্ত্রী বেরো বাই এবং আরেক ছেলে অমৃক। এরপর খুন ও খুনের চেষ্টার অভিযোগে ভূপিন্দর ও তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:বিয়ে পা.গলা, শুভেন্দুর জন্য পাত্রী দেখুন! হঠাৎ কেন বললেন কুণাল

 

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...