Saturday, April 4, 2026

প্রতিশ্রুতি মতো আজ থেকেই দেওয়া হবে বার্ধক্যভা.তা, খুশি প্রবীণরা!

Date:

Share post:

তিনি কথা দিয়ে কথা রাখেন। বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র যতই আটকে রাখুক না কেন মানুষের যাতে সমস্যা না হয় সেইদিকে বিশেষ নজর তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দিন কয়েক আগে বিজয়া সম্মিলনীতে গিয়ে অভিষেক কথা দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধা, যাঁরা বার্ধক্য ভাতার আবেদন করেও পাননি তাঁদেরই দলের তরফে ভাতা দেওয়া হবে। সেইমতো আজ থেকে শুরু হচ্ছে ক্যাম্প।

মাসের পর মাস বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিবন্ধকতা সত্ত্বেও একগুচ্ছ মানবিক প্রকল্পকে নিয়মিত চালিয়ে যাচ্ছেন। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথী, বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পকে নির্বিঘ্নে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। অবশ্য বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও ভাতা পাচ্ছেন না প্রবীণরা। অভিযোগ সামনে আসার পর বিজয়া সম্মেলনীতে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন রাজ্য সরকারের তরফে এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে, তবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। জানুয়ারি মাস থেকে তিনি ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও এক মাস আগেই শুরু হয়ে গেল পরিষেবা প্রদান। খুশি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ। তাঁদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই প্রতিশ্রুতি পূরণের ১০০% গ্যারান্টি যা ফের একবার প্রমাণিত। এর আগে দিল্লি চলো অভিযানে উপস্থিত একশো দিনের বঞ্চিতদের নিজের বেতন থেকে অর্থ দিয়েছেন অভিষেক। এমনকি লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদেরও তিনি অনুরোধ করেছিলেন দিল্লিতে যে সকল বঞ্চিতরা ধর্না দিতে গিয়েছিলেন, সেই ২ হাজার ৮০০ মানুষকে যেন একমাসের বেতন থেকে আর্থিক সাহায্য করা হয়। এবার নিজের কেন্দ্রে বয়স্ক মানুষদের পাশে দাঁড়ালেন অভিষেক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...