Thursday, June 25, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মায়ামিতে খেলতে আসার আগে তিনি সৌদি প্রো লিগেও খেলার কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেভিড বেকহ্যামের অনুরোধ উপেক্ষা করতে পারেননি বলেই চলে আসেন ইন্টার মায়ামিতে লিওনেল মেসি।

২) হার্দিক পান্ডিয়ার পথে মহম্মদ শামিও? ১৯ ডিসেম্বরের নিলামের আগেই গুজরাত টাইটান্স থেকে বাংলার জোরে বোলারকে কিনে নিতে পারে অন্য একটি ফ্র্যাঞ্চাইজি। সূত্রের খবর, আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে।

৩) এএফসি কাপে হারের বদলা নেওয়া হল না মোহনবাগানের। তবে শেষ মুহূর্তে সাদিকুর করা গোলে ২-২ গোলে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করল সবুজ মেরুন শিবির। জোড়া গোল করলেন তিনি।

৪) ইংল্যান্ডের মহিলা দলের কাছে প্রথম টি-২০ ম্যাচে হেরে গেল ভারতের মহিলা দল। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৯৭ রান। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান তোলেন হরমনপ্রীত কৌরেরা।

৫) ক্রিকেট থেকে আপাতত ছুটি শুভমন গিলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের সিরিজ খেলবেন না। তিনি ইংল্যান্ডে ঘুরছেন। সেখানেই দেখা করলেন রশিদ খানের সঙ্গে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...