Thursday, June 25, 2026

বৃষ্টি ভেজা লক্ষীবারের সকালে হালকা হিমেল পরশ, সারাদিন চলবে বর্ষণ

Date:

Share post:

শীত (Winter) আসবে আসবে করেও আসছে না এই অভিযোগ নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে। একদিকে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় (Cyclone), অন্যদিকে প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব – ঋতু বৈচিত্র্যের তারতম্য ঘটার পরিবর্তে উল্টে বায়ুমণ্ডলের ব্যালেন্স নড়বড়ে হয়ে গেছে। কবে জাঁকিয়ে শীত পড়বে এই আশায় হাপিত্যেশ করে থাকা বঙ্গ জীবনে আচমকাই হিমেল স্পর্শ এনে দিল কয়েক পশলা বৃষ্টি (Rain)। হাওয়া অফিসের (Alipore Weather Department) আপডেট আগামিকাল থেকে ঠান্ডার আমেজ বাড়তে পারে। বুধের পর আজ লক্ষ্মীবারেও বৃষ্টি ভেজা দিন কাটাতে চলেছেন দক্ষিণ বঙ্গবাসী। সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায়।

ঘূর্ণিঝড় মিগজাউমের (Michaung) প্রভাব কেটে গেলেও বৃষ্টির হাত ধরেই শীত অনুভব করতে শুরু করেছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সকাল থেকেই বৃষ্টি শুরু হওয়ায় কর্মস্থলে যেতে কিছুটা হলেও সমস্যায় সাধারণ মানুষ। বেলা বাড়লে বৃষ্টি সামান্য কমতে পারে, যদিও সারাদিনই রিমঝিম ধারা ঝরবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...