Monday, April 6, 2026

দক্ষিণ আফ্রিকায় রাজকীয় অভ্যর্থনা সূর্যকুমার-শ্রেয়স আইয়ারদের, ছবি পোস্ট বিসিসিআইয়ের

Date:

Share post:

সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি-২০, তিনটি একদিনের এবং দুটি টেস্ট ম‍্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সিরিজ খেলতে বুধবারই দক্ষিণ আফ্রিকা পৌঁছালো সূর্যকুমার যাদবরা।

ডারবানে পৌঁছে রাজকীয় অভ্যর্থনা পেলেন সূর্যকুমার যাদব ঈশান কিষাণ, মহম্মদ সিরাজরা।দক্ষিণ আফ্রিকার বিমানবন্দরে ভালোবাসায় ভড়িয়ে দেন ভারতীয় সমর্থকেরা। দেশীয় রীতিতেই অভ্যর্থনা পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই ছবি পোস্ট করে বিসিসিআই। রবিবার, ১০ ডিসেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারত। আগামী বছরই টি-২০ বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের জন্য। তাই এই টি-২০ সিরিজকে প্রস্তুতি হিসাবে দেখছে ভারতীয় দল। ৩টি টি-২০ ম্যাচের পর ভারতীয় দল ৩টি ওডিআই এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকার মাঠে তাদের বিরুদ্ধে টি-২০ এবং ওডিআই ক্রিকেটে ভারতীয় দল সাফল্য অর্জন করলেও টেস্ট সিরিজ জিততে মরিয়ে রাহুল দ্রাবিড়ের দল। ২০২১ সালে শেষ টেস্ট সিরিজে ভারত ২-১ ফলাফলে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এবার জেতার জন্য প্রস্তুত রোহিত শর্মা- বিরাট কোহলিরা।

আরও পড়ুন:ফের বিতর্কে গম্ভীর, এবার ঝামেলায় জড়ালেন শ্রীসান্থের সঙ্গে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...