Saturday, April 4, 2026

মরসুমের প্রথম তুষারপাত! বরফের চাদরে ঢাকল দার্জিলিং, উচ্ছ্বসিত পর্যটকরা

Date:

Share post:

পূর্বাভাস ছিলই। বৃহস্পতিবার বৃষ্টি (Rain) নামতেই মরশুমের প্রথম তুষারপাত (Snowfall) পাহাড়ে। সাদা বরফের আস্তারণে ঢাকল সান্দাকফু (Sandakphu)-ফালুট সহ সিঙ্গলিলা রেঞ্জের বিস্তীর্ণ অঞ্চল। গত কয়েকদিন ধরেই তুষারপাতের অনুকুল পরিবেশ তৈরি হচ্ছিল। অবশেষে বৃষ্টি নামতেই দেখা মিলল স্নো ফলের। এদিন সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। দিনভর আকাশ মেঘলা থাকার কারণেই দৃশ্যমানতা ছিল অত্যন্ত কম। আর তারপর বেলা গড়াতেই বৃষ্টি শুরু দার্জিলিং, সান্দাকফু-সহ আশেপাশের এলাকায়। আর তাতেই কেল্লাফতে। এদিন মরশুমের প্রথম তুষারপাতেই বরফের চাদরে মুখ ঢেকেছে সান্দাকফু। পাহাড়ে ঘুরতে গিয়ে মরসুমের প্রথম তুষারপাতের সাক্ষী হতে পেরে চরম আনন্দিত পর্যটকরা (Tourists)।

আর বৃহস্পতিবার সকালে তুষারপাতের খবর পেয়ে দার্জিলিংয়ে থাকা পর্যটকরা স্নো-ফল উপভোগ করতে গাড়িতে চেপে সান্দাকফু ছুটেছেন। সূত্রের খবর, এদিন বিকেলে দার্জিলিং জেলার সান্দাকফু-সহ চন্দ্রু হ্রদে তুষারপাত শুরু হয়। সেই সঙ্গে হু হু করে নামতে শুরু করে পারদ। দেখতে দেখতে বাড়ির চাল, মাঠ, রাস্তা ঢেকে যায় বরফের চাদরে। অন্যদিকে, গাছের পাতায় জমতে শুরু করে বরফ। আর দেখে আহ্লাদে আটখানা পর্যটকরা। ঠান্ডায় কাঁপতে থাকলেও বরফ দেখে কী আর নিজেকে ঠিক রাখা যায়? আর সেকারণেই এদিন তুষারপাত ও বরফের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনেক পর্যটক।

উল্লেখ্য, সারা বছর পাহাড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। শুধু দার্জিলিং শহর নয়, আশপাশের বিভিন্ন জায়গা যেমন লেপচাজগৎ, সিটং, সান্দাকফু, ফালুটেও প্রচুর পর্যটক ভিড় জমান। বৃহস্পতিবার বৃষ্টি নামতেই সান্দাকফু, ফালুট ও আশপাশের এলাকায় তুষারপাত শুরু হয়।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...