Monday, April 6, 2026

কংগ্রেস সাংসদের বাড়িতে যকের ধন! টাকা গুনতে গিয়ে বিকল মেশিন, চোখ কপালে তদন্তকারীদের

Date:

Share post:

সাংসদের (MP) বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় চরম অস্বস্তিতে কংগ্রেস (Congress)। শেষ পাওয়া খবর অনুযায়ী ঝাড়খণ্ডের (Jharkhand) কংগ্রেস সাংসদের বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫০ কোটি টাকারও বেশি নগদ। আয়কর দফতর (Income Tax) সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর (Dhiraj Sahoo) বাড়ি থেকে ১৫০ কোটি টাকারও বেশি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্র টানা দু’দিন ধরে ঝাড়খণ্ড ও ওড়িশায় সাংসদের বাড়িতে তল্লাশি (Search Operation) চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার হয়েছে। আলমারি ও বাক্সে থরে থরে সাজানো সেই টাকা চোখে দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড় আয়কর দফতরের আধিকারিকদের। তবে এখনও অবধি মোট কত টাকা উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে সরকারি বিবৃতি না মিললেও, আয়কর দফতর সূত্রে খবর, ১৫০ থেকে ৩০০ কোটি টাকা লুকানো ছিল কংগ্রেস সাংসদের বাড়িতে।

তবে চমকের এখানেই শেষ নয়। মজার বিষয়, থরে থরে সাজানো টাকা গোনার জন্য আয়কর আধিকারিকরা যে টাকা গোনার মেশিন এনেছিলেন, তাও ৫০ কোটি টাকা গোনার পর বিকল হয়ে যায় বলে খবর। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে পরে আবার নতুন মেশিন আনা হয় টাকা গোনার জন্য। আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ওড়িশার বোলানগির ও সম্বলপুরের দুটি বাড়ি এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারদাগার বাড়িতে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্যম ধীরজ সাহু কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতা। ঝাড়খণ্ড থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৮ সাল থেকে এই পদে বহাল রয়েছেন ধীরজ।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...