Wednesday, June 24, 2026

আন্তর্জাতিক বাজারে আরও সস্তা অশোধিত তেল! আর কবে দাম কমাবেন মোদি?

Date:

Share post:

আন্তর্জাতিক বাজারে (Global Market) আরও কমল অশোধিত তেলের দাম (Crude Oil)। জানা গিয়েছে, ব্যারেল (Barrel) প্রতি ব্রেন্ট ক্রুড নামল ৭৫ ডলারেরও নীচে। পাশাপাশি নামছে অশোধিত তেল ডব্লিউটিআই-ও। উল্লেখ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা অস্থিরতা চললেও কিছুটা স্বস্তি দিয়ে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলে ৮০ ডলারের নীচে নেমেছিল। এরপরই শিল্প মহলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, স্থায়ীভাবে দাম ওই সীমার নীচে থাকলে ভারতেও পেট্রোল (Petrol Diesel)-ডিজেলের দাম কমবে।

তবে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমলেও এখনও পর্যন্ত সেই পথে তেল সংস্থাগুলি হাঁটেনি। এবার দাম কমায় দেশে এর ঠিক কতটা প্রভাব পড়ে সেদিকে নজর থাকবে দেশবাসীর। সময় যত গড়াচ্ছে দিনের পর দিন বেড়েই চলেছে তেলের দাম। এখন আন্তর্জাতিক বাজারে দামের পতনের পর মোদি সরকার (Modi Govt) কবে দেশবাসীকে এই জ্বলন্ত সমস্যা থেকে মুক্তি দেন সেদিকে নজর থাকবে।

উল্লেখ্য, ৮৫ শতাংশ তেলই বিদেশ থেকে আমদানি করে ভারত। গত বছর থেকে বিশ্ব জুড়ে কঠিন অবস্থার মধ্যে কখনও অশোধিত তেলের দর ছুঁয়েছে ব্যারেলে ১৩৯ ডলার। তো কখনও নেমে এসেছে ৭০-৭৫ ডলারে। তবে বিদেশে দাম কমলেও দেশে দিনের পর দিন তেলের দাম বেড়েও চলেছে। আমজনতার নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। তবে সম্প্রতি তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেক ও রাশিয়ার মতো সহযোগীরা ফের পণ্যটির উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...