Saturday, June 27, 2026

কাঁধে গু.রুতর চো.ট মদনের, স্থিতিশীল না হওয়ায় এখনই অ.স্ত্রোপচার নয়

Date:

Share post:

কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি না হলেও বর্ষীয়ান এই নেতা কাঁধে গুরুতর চোট পেয়েছেন। প্রচণ্ড শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়া নিয়ে তিনি সোমবার ভর্তি হন হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই বেডে শুয়ে বৃহস্পতিবার রাতে খিঁচুনি হতে শুরু করে। প্রবল খিঁচুনি হতে থাকায় বেডের পাশের রেলিংয়ে থবাঁ হাতটি ছিটকে গিয়ে লাগে। এই সময়েই কাঁধের একটি হাড় সম্ভবত ভেঙে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। শুক্রবারই এক্স রে হয়। সেখানে দেখা গিয়েছে অস্ত্রোপচার করা দরকার। তবে শারীরিকভাবে তিনি এখন স্থিতিশীল নয় বলে আপাতত অস্ত্রোপচার হচ্ছে না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

তাঁর জন্য তৈরি ১০ সদস্যের যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, তারা তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও শ্বাসকষ্ট রয়েছে। অক্সিজেন দিতে হচ্ছে, স্যালাইনও চলছে। এই অবস্থায় অস্ত্রোপচার আদৌ সম্ভব নয়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করার চেষ্টা চলছে।

আরও পড়ুন- ধ.র্ষিতাকে অ্যাসি.ড! মা.মলা প্রত্যাহার না করার ‘শা.স্তি’, সেই অ্যাসি.ডেই ‘আত্মহ.ত্যা’

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...