Friday, June 26, 2026

“সংসদ সংবিধানের ঊর্ধ্বে নয়,” মহুয়ার ব.হিষ্কারে স.রব কল্যাণ

Date:

Share post:

টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে শুক্রবার বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। তবে যার বিরুদ্ধে শাস্তির খাঁড়া নেমে এসেছে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় এদিন সরব হয়ে উঠলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদের এই পদক্ষেপকে ‘অসংবিধানিক’ বলে তোপ দাগলেন তিনি।

শুক্রবার সংসদে মহুয়া সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নিয়ে মহুয়াকে বলতে দেওয়ার দাবিতে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “দেশের সংবিধান বলে, অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেটা দেওয়া হোক।” পাশাপাশি তিনি জানান, “যে হিরানন্দনির এফিডেবিট দেখাচ্ছে এথিক্স কমিটি। সে হিরানন্দানিকে এথিক্স কমিটি সাক্ষী হিসেবে নিয়ে আসেনি। উনি এসে বলেননি যে এটা ওঁর এফিডেবিট। এভাবে কখনো ন্যায় বিচার হতে পারে না।” সংসদের নিজের সেই বক্তব্যের ভিডিও এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন কল্যাণ।

পাশাপাশি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “একটি আধা-বিচারিক সংস্থা হিসাবে পদক্ষেপ নেওয়ার আগে মহুয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল লোকসভার। সংসদ আইন বা সংবিধানের ঊর্ধ্বে নয়। সংসদ নিজেই সংবিধানের একটি প্রাণী।

বিজেপির পাশবিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহুয়াকে বহিষ্কার করল।” পাশাপাশি মহুয়া ইস্যুতে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “মহুয়া মৈত্র বিচার পাননি। আমরা বিরোধীরা এক জোট হয়ে লড়াই করব।” এছাড়াও মহুয়ার পক্ষ নিয়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “এটা একটা স্টিং অপারেশন। সমস্ত তথ্য সামনে ছিল। ফাঁসির আগেও আসামীকে তাঁর শেষ কথা বলতে দেওয়া হয়, কিন্তু এখানে একপক্ষ শুনেই সিদ্ধান্ত নেওয়া হল।”

আরও পড়ুন – কাঁধে গু.রুতর চো.ট মদনের, স্থিতিশীল না হওয়ায় এখনই অ.স্ত্রোপচার নয়

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...