Sunday, June 7, 2026

খারাপ সময় পিছু ছাড়ছে না! হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর

Date:

Share post:

হাতছাড়া হয়েছে তেলেঙ্গানা (Telangana)। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে (Assembly Election) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস (Congress)। আর তার জেরেই খোয়াতে হয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সি। তবে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) কে চন্দ্রশেখর রাওয়ের (KCR)। এবার হাসপাতালে (Hospitalized) ভর্তি হলেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পা পিছলে পড়ে যান কেসিআর। গুরুতর চোট পান তিনি। এরপর সময় নষ্ট না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় বিআরএস প্রধানকে। হায়দরাবাদের যশোদা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জানা গিয়েছে, তাঁর কোমরের হাড় ভেঙে গিয়েছে। সেই হাড় জুড়তে অস্ত্রোপচার করতে হতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। এদিকে রবিবারই হারের দায় মাথায় নিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন কেসিআর। ২০১৪ সালে রাজ্যের প্রথম বিধানসভা ভোটে তাঁর দল জেতার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসিআর। ২০১৮ সালের তেলেঙ্গানা নির্বাচনেও মুখ্যমন্ত্রী পদে বসেন তিনি। তবে ২০২৩ সালে কংগ্রেসের কাছে ভরাডুবি হয়েছে দলের। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস ৬৪টি আসন জিতেছে। বিআরএস জিতেছে ৩৯ আসনে।

 

 

 

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...