Wednesday, June 24, 2026

KIFF 2023: ‘সত্যজিতের ছবি থেকে অনুপ্রাণিত’! চলচ্চিত্র উৎসবের আড্ডায় অকপট বেরেসফোর্ড

Date:

Share post:

বিনোদনের মহোৎসবে (29th Kolkata International Film festival) জমজমাট মহানগরী। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন (Spain) আর স্পেশ্যাল কান্ট্রি অস্ট্রেলিয়া (Australia)। একদিকে যেমন স্প্যানিশ সিনেমার উন্মাদনা ঠিক তেমনই উৎসব প্রাঙ্গণে হাজির অস্ট্রেলিয়ান কিংবদন্তি পরিচালক ব্রুস বেরেসফোর্ড (Bruce Beresford)। এবছর KIFF তাঁকে বিশেষ সম্মান জানাচ্ছে। আইনক্স এবং নন্দন মিলিয়ে ব্রুস পরিচালিত মোট ৬ টি ছবি দেখানো হচ্ছে। উৎসবের সূচনায় NIS মঞ্চে হাজির ছিলেন তিনি। এবার নন্দনে তাঁকে নিয়ে সিনে আড্ডা দিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সেখানেই বাংলা আর বাঙালির সিনেমা (Bengali movie)নিয়ে অকপট স্বীকারোক্তি বিদেশি পরিচালকের গলায়।

এবারের চলচ্চিত্র উৎসবে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে একটু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান সহজ হবে বলে মত ব্রুসের। তিনি সৃজিতকে জানান যে ভারতে তাঁদের দেশের ছবি প্রদর্শিত হলেও, বাংলার সিনেমা দেখার সুযোগ খুব একটা নেই অস্ট্রেলিয়ায়। এখানকার সিনেমার শ্যুটিং এর বিদেশি ভেন্যুর তালিকাতেও ক্যাঙ্গারুর দেশের নাম দেখা যায় না। কিন্তু বর্ষীয়ান বিদেশি পরিচালক বাংলা সংস্কৃতি এবং বাংলার সিনেমা ঘিরে তাঁর আগ্রহের কথা জানান। তাই সত্যজিৎ রায় (Satyajit Ray) আর মৃণাল সেনের (Mrinal Sen) কিছু ছবি সম্পর্কে আলোচনা করেন। সৃজিত মুখোপাধ্যায় জানতে চান, ব্রুস মানিকবাবুর ছবি দেখেছেন কিনা। উত্তরে পরিচালক বলেন, সত্যজিৎ রায়ের থেকে তিনি অনুপ্রেরণা পান।সিনেপ্রেমীদের বাড়তি পাওনা অস্ট্রেলিয়ান এই পরিচালকের ছবি নিয়ে আলোচনা। নিরাশ করেননি তিনি। আলাপচারিতায় ব্রুস তাঁর প্রদর্শিত ছ’টি ছবি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। ছবি তৈরির নেপথ্য কাহিনি এবং নানা অভিজ্ঞতা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...