Friday, April 3, 2026

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা: কুণাল

Date:

Share post:

লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র। এরপরেই ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে থাকেন।শুক্রবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার ছবিটা স্পষ্ট। সমস্ত নিয়ম কানুন ভেঙে গা জোয়ারি করে খারিজ করা হল সাংসদ পদ। প্রতিবাদী কন্ঠ রোধ করার চেষ্টা। সম্পূর্ণ সংসদীয় রীতিনীতি ভেঙে এই কাজ করা হল। অভিযোগের হলফনামার যাচাই করা হল না।

কুণালের প্রশ্ন, এতে বিজেপি কি পেল? বিজেপি তো লোকসভায় হারবে।এদিন তিনি আরও বলেন, প্রমাণ না করে সাংসদ পদ কেড়ে নেওয়া হল। আজ বহিষ্কারের পরে একাধিক দল পাশে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়া জোটের যোশ দেখা গেল। তৃণমূলের গর্জন দেখা গেল। বিজেপি নখ দাঁত বার করে লড়াই করছে। তৃণমূলের প্রতিবাদকে কেন্দ্র করেই সবাই একযোগে বিক্ষোভ দেখালেন। পরবর্তী বৈঠক থেকে এর প্রতিফলন হবে।

মহুয়ার সাংসদ পদ খারিজের পরে এদিন সংসদের ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধি। সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...