Tuesday, June 23, 2026

KIFF: ওটিটি ক্ষণিকের অতিথি না বিনোদনের ভবিষ্যত, উত্তর খুঁজল সিনে আড্ডা!

Date:

Share post:

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বিনোদনের ভাষা (Language of Cinema)। আজকের সিনে জগৎ (Entertainment Industry) অনেক আধুনিক প্রযুক্তির সাহচর্যে মোড়া। করোনা ভাইরাস আমাদের নিউ-নরম্যাল জীবনে অনেক পরিবর্তন এনে দিয়েছে। এখন মুঠোফোন আর অ্যাপের ঘেরাটোপে নিজেদের তরতাজা থাকার রসদ খুঁজে চলেছি আমরা। মিলছেও তা। কাজের ব্যস্ততা ভুলে সিনেমা হলে যাওয়ার থেকে কাজের ফাঁকে OTT প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ দেখে নেওয়াটা কেমন যেন ‘প্রয়োজনীয়’ হয়ে উঠেছে। তাহলে এটাই কি বিনোদনের ভবিষ্যত? ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (29th Kolkata International Film Festival) এই প্রশ্নের উত্তর খুঁজতে বসলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), ঋতিকা সেন (Rittika Sen), অদিতি রায় (Aditi Roy) ও উষশী রায় (Ushashi Roy)। পরিচালকদের তরফে উপস্থিত এই প্রজন্মের একঝাঁক তরুণ তারকারা। আজকের সিনে আড্ডায় (Cine Adda) নিজেদের কথা আর ভাবনাকে তুলে ধরলেন অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee), সৌরভ চক্রবর্ত্তী (Saurav Chakraborty), দেবালয় ভট্টাচার্য (Debalay Bhattacharya), ধ্রুব বন্দ্যোপাধ্যায়রা (Dhruba Banerjee)।

শুক্রবার মানেই নতুন সিনেমা মুক্তির দিন। তবে আজকাল এই দিনটায় শুধু সিনেমা নয় একাধিক সিরিজও মুক্তি পায়। সেই সব কিছু দেখার জন্য OTT প্ল্যাটফর্মের দিকে হাঁ করে চেয়ে থাকেন সিনেপ্রেমীরা। কিন্তু ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয়তায় সিঁদুরে মেঘ দেখছে মেইনস্ট্রিম ফিল্ম? একথা মানতে নারাজ ধ্রুব বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ফিল্ম ফেস্টিভ্যালের ভিড় প্রমাণ করছে মানুষ এখনও হলে সিনেমা দেখতে ভালবাসেন। সৌরভ – দেবালয় বা অভিমন্যুদের কথায় কনটেন্ট থেকে বাজেট সবার কথা ভাবলে ওটিটির জনপ্রিয়তা আখেরে সিনেমা জগৎকেই সমৃদ্ধ করছে। স্বস্তিকা সব ফরম্যাটেই বেশ স্বচ্ছন্দ্য। সদ্য একটি ওয়েব সিরিজ করেছেন তিনি। তাঁর কথায় ভাল কাজ মানুষ দেখবেন। তবে সিনেমা বড়পর্দায় রিলিজ করার অনেক সীমাবদ্ধতা থাকে। কিন্তু OTT ব্যাপারটা সেদিক দিয়ে বৈচিত্র্য এনে দিচ্ছে দর্শককে। বিনোদন আর ব্যবসা দুটোই যদি বাংলা সিনে দুনিয়ার পক্ষে কথা বলে তাহলে তার থেকে ভাল আর কিছু হতে পারে না বলেই মত এই প্রজন্মের অভিনেত্রীদের। উষশী OTT নিয়ে বেশ আশাবাদী। কারণ অনেক নতুন মুখ আর ভাবনার জন্ম দিয়েছে এই প্ল্যাটফর্ম। সঞ্চালক পদ্মনাভ দাশগুপ্ত (Padmanabha Dasgupta) নিজেও দুই ফরম্যাটের জন্যই কাজ করছেন।

শুক্রবারের সিনে সন্ধ্যায় সময় যত এগিয়ে যায় ততই ভিড় বাড়তে থাকে। কেউ সেলফি তো কেউ ভিডিও কলে ব্যস্ত। কেউ আবার সংবাদমাধ্যমের ক্যামেরা দেখলেই ধরা পড়ে যাওয়ার ভয়ে মুখ লুকোলেন।আজ বৃষ্টি নেই, তবে হালকা হিমেল আমেজে গরম চায়ের কাপ হাতে বাঙালির চলচ্চিত্র উন্মাদনা সত্যিই চোখে পড়ার মতো।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...