Wednesday, June 24, 2026

রক্তের সম্পর্ক: পাহাড়ের উন্নয়নে ‘দরাজহস্ত’ মমতা, রইল তালিকা

Date:

Share post:

বৃহস্পতিবার পাহাড়ে সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের অনুষ্ঠান। এরপর শুক্রবার পাহাড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “‘রক্তের সম্পর্ক’ তৈরি হয়েছে পাহাড়বাসীর সঙ্গে”। বিয়ের সেই রেশ জারি রেখেই এদিন পাহাড়ের জন্য একগুচ্ছ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে মুখ্যমন্ত্রীর দেওয়া এই উপহারের তালিকায় নিয়োগ থেকে শুরু করে বেতন এবং সার্বিক কাঠামোর কথাও বলা হয়েছে। দেখে নেওয়া যাক দার্জিলিং এবং কালিম্পঙে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে কী কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন…

  • আগামী দুই দিনে ৩৩ হাজার মানুষ উপকৃত হবেন।।
  • তিস্তা বিপর্যয়ে ৫৫০ জনকে ৭০ হাজার আর্থিক সাহায্য
  • কার্শিয়াঙে ১ হাজার ২০০ জনকে পাট্টা বিলি।
  • পাহাড়ে ২৪ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব।
  • দার্জিলিং কালিম্পঙে হবে IT সেক্টর।
  • জিটিএ-কে ৭৫ কোটি টাকা দেওয়া হবে।
  • জিটিএ কর্মীরা অবসরের পর গ্র্যাচুইটি বাবদ ২০ লাখ টাকা পাবেন।
  • জিটিএর রেগুলার এমপ্লয়ি ২০১৯ সালের পে রুল মোতাবেক বেতন সংশোধন।
  • ২০০৩ সাল থেকে রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস চালু হবে।
  • সেকেন্ডারি স্কুলে ৫৯০ শূন্যপদে নিয়োগ।
  • দার্জিলিং এবং কালিম্পং জেলা স্কুল বোর্ডের জন্য অ্যাডহক কমিটি তৈরি করা হবে।
  • জেলা বোর্ডে ১০০০ পদে নিয়োগ।
  • চা সুন্দরী প্রকল্পে ৩ লাখ শ্রমিককে পাকা বাড়ি বা পাট্টা দেওয়া হবে।
  • ২০২৪ সালের মধ্যে পাহাড়ে ৩ লাখ ৩২ হাজার বাড়িতে নলবাহিত জল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...