Saturday, June 13, 2026

ফের মুর্শিদাবাদে বো.মাবাজি! দুই গোষ্ঠীর সং.ঘর্ষে সকাল থেকেই উ.ত্তপ্ত সুতি

Date:

Share post:

সামশেরগঞ্জের (Samserganj) পর এবার সুতি (Suti)। ফের মুর্শিদাবাদে (Murshidabad) বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরেই এলাকায় বোমাবাজির (Bombing) অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সুতি থানা এলাকার কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াঘাটি অঞ্চলে দুই গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে একে অপরকে টেক্কা দিতে বোমাবাজি চলে বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, এদিন ৫ থেকে ৬টা বোমা মারা হয়। এদিকে বোমার আঘাতে আহত হয়েছেন একজন। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি বোমাবাজির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দু’পক্ষের বচসা হয়। তারপরেই শুরু হয় গন্ডগোল। বৃহস্পতিবার পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও শুক্রবার সকাল থেকে ফের এলাকায় শুরু হয় বোমাবাজি। চলে কয়েক রাউন্ড গুলিও। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনও থমথমে এলাকার পরিস্থিতি।

 

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...