Friday, April 3, 2026

ধ.র্ষিতাকে অ্যাসি.ড! মা.মলা প্রত্যাহার না করার ‘শা.স্তি’, সেই অ্যাসি.ডেই ‘আত্মহ.ত্যা’

Date:

Share post:

দেশের মেট্রো শহরগুলো মেয়েদের জন্য সুরক্ষিত নয়, সম্প্রতি ন্যাশলান ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) প্রকাশিত রিপোর্ট অন্তত সেই দাবিই করছে। সেই পরিস্থিতিতে ফের এক চরম অমানবিকতার শিকার রাজধানী শহরের এক নাবালিকা। ধর্ষণের (Rape) মামলা প্রত্যাহার না করায় প্রৌঢ়ের অ্যাসিড হামলার (Acid attack) শিকার ১৭ বছরের নাবালিকা। পরে সেই অ্যাসিড খেয়েই আত্মঘাতী হয় অভিযুক্ত প্রৌঢ়ও।

মধ্য দিল্লির আনন্দ পর্বত থানার (Anand Parbat police station) বাসিন্দা প্রেম সিং(৫৪) তাঁরই প্রতিবেশী ১৭ বছরের এক নাবালিকার ধর্ষণের দায়ে বিচারাধীন। বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় জামিন (bail) পায় প্রেম সিং। আর জামিনে বাড়ি ফিরেই নির্যাতিতার মাকে মামলা প্রত্যাহার করার চাপ দিতে থাকেন তিনি। কিন্তু নির্যাতিতার পরিবার তাঁদের অবস্থানে অনড় থাকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকালে ওই নির্যাতিতা নাবালিকার ওপর অ্যাসিড হামলা চালায় অভিযুক্ত। তারপর সেই অ্যাসিডের বোতলের বাকি অ্যাসিড খেয়ে নেয় প্রেম সিং।

দ্রুত নাবালিকা ও অভিযুক্ত দুজনকেই হাসাপাতলে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় প্রৌঢ়র। খবর দেওয়া হয় আনন্দ পর্বত থানায়। নাবালিকাকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন- চোখ ধাঁধানো টার্মিনাল, দেশের প্রথম বুলে.ট ট্রেনের যাত্রা শুরু আগে প্রকাশ ভিডিও

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...