Saturday, April 4, 2026

মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যঙ্কের এই সিদ্ধাতের ফলে সুদের হার ও ইএমআই বাড়বে না। স্বভাবতই স্বস্তিতে মধ্যবিত্ত। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, আরবিআই রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখছে। মনিটারি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে চলতি বছরে টানা অপরিবর্তিত রইল রেপো রেট।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট থাকবে ৬.২৫ শতাংশ। এদিকে মার্জিনাল স্ট্যান্ডিং ফেলিসিটি রেট থাকবে ৬.৭৫ শতাংশ। ব্যাঙ্ক রেট থাকবে ৬.৭৫ শতাংশ। এছাড়া ফিক্সড রিভার্স রেপো রেট থাকবে ৩.৩৫ শতাংশ। মুদ্রাস্ফীতির (Inflation) মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক (RBI)। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। সেই ধারাই বজায় রাখা হল শুক্রবার। একই সঙ্গে শক্তিকান্ত দাস জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়ছে এবং এর প্রভাব শেষ পর্যন্ত দেশেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আরবিআই এই মুহূর্তে নিশ্চিত যে সুদের হার কম রাখাই দেশের অর্থনীতির জন্য সঠিক হবে। আরবিআই-এর আর্থিক নীতি সংক্রান্ত কমিটির যুক্তি, নিম্ন সুদের হারের ফলে ব্যবসার জন্য ঋণ নেওয়া সহজ হবে। অর্থনীতির আউটপুট এবং জিডিপি হার বাড়াতে সাহায্য করবে কম সুদের হার। তবে আশঙ্কা, কম সুদের হারে মুদ্রাস্ফীতিও বাড়তে পারে। তবে রেপো রেট বৃদ্ধি না করায় ঋণগ্রহীতাদের পকেটে টান পড়বে বলে আশাই করা যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...