Saturday, March 21, 2026

এসএসকেএমে শিশুদের জন্য ব.রাদ্দ বেডে সুজয়কৃষ্ণ!ঘটনায় চা.ঞ্চল্য

Date:

Share post:

সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে এসএসকেএম ফের খবরের শিরোনামে। আদালতে এর আগেও এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার অভিযোগ উঠছে, শিশুদের জন্য বরাদ্দ বেডে রাখা হয়েছে কালীঘাটের কাকুকে। কার্ডিওলজির আইসিসিইউয়ের শিশুদের জন্য যে বেড বরাদ্দ, সেখানেই রাখা হয়েছে সুজয়কৃষ্ণকে।

জানা গিয়েছে, এসএসকেএম কার্ডিওলজি বিভাগে ১৮, ১৯, ২০ নম্বর বেড হৃদরোগের সমস্যা রয়েছে এমন শিশুদের জন্য বরাদ্দ রয়েছে। সেই তিনটি বেডের মধ্যে ১৮ নম্বর বেডে সুজয়কৃষ্ণকে ভর্তি করা হয়েছে।যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ঘিরে গত কয়েকদিনে টানটান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। যা জারি রইল শুক্রবারও। এদিন জোকা ইএসআই হাসপাতালে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা ছিল। সেইমতো সাতসকালে এসএসকেএমে এসে হাজির হয় ইডির টিম।ততক্ষণে জানা যায়, সুজয়ের বুকে ব্যথা হচ্ছে। এরপরই কার্ডিওলজির আইসিসিইউয়ে তাকে স্থানান্তরিত করা হয়। আর যে বেডে স্থানান্তরিত করা হয়, তা কোনও পূর্ণবয়স্ক রোগীর থাকার বেড নয়। শিশুদের জন্য বরাদ্দ বেড। এসএসকেএমের কর্মীরা পর্যন্ত হতবাক হয়ে যান এই ঘটনায়।

 

Related articles

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...