Sunday, June 7, 2026

আসন্ন লোকসভা নির্বাচনে অতিরিক্ত আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনে অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। যে সমস্ত লোকসভা কেন্দ্র গুলো জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে আয়-ব্যয়ের ক্ষেত্রে সংবেদনশীল হিসেবে নজরে এসেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্র গুলিতে এবার অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আয় ব্যয় সংক্রান্ত সমস্ত এজেন্সিগুলির থেকে বিগত ছয় মাসের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব শুক্রবার জরুরী ভিত্তিতে এক বৈঠক করেন পুলিশ ও সব এজেন্সি গুলির সঙ্গে। এদিনের বৈঠকে উপস্থিত ছিল পুলিশ, আয়কর, শুল্ক দফতর,পোর্ট সহ একাধিক দফতরের প্রতিনিধিরা।

আসন্ন লোকসভা নির্বাচনের আগেই যাতে কোনো রকম খামতি না থাকে তা নিয়েই এখন থেকেই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার তার আগেই এই রিপোর্ট চাওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যের তরফে সব তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। খুব স্বাভাবিকভাবেই আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তা এখন থেকেই জাতীয় নির্বাচন কমিশন বুঝিয়ে দিচ্ছে সকলকেই। আর জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপই বুঝিয়ে দিচ্ছে আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কতটা কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা।

আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতি: স্নাতকস্তরের পরীক্ষার ভার কলেজের হাতেই ছেড়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...