Monday, April 6, 2026

আলিপুরদুয়ারে পৌঁছেই পথে হেঁটে জনসংযোগ মুখ্যমন্ত্রীর, পাঁচিল-রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ

Date:

Share post:

 

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আলিপুরদুয়ার (Alipurduwar) গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেঁটে জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, দুপুরে হাসিমারা থেকে কপ্টারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড হেলিপ্যাডে নামেন মুখ্যমন্ত্রী। তারপর সোজা চলে যান সার্কিট হাউসে। প্রায় কুড়ি মিনিট পরে শহরের রাস্তায় বের হোন তিনি। একাধিক জায়গায় পাঁচিল, রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দেন। প্রেস ক্লাবের কাজ শেষ না হওয়ায় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

 

এদিন, বিকেলে কলেজ হল্টের দিক দিয়ে বেরিয়ে বক্সা ফিডার রোড ধরে ফ্লাইওভারের দিকে হাঁটতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে রাস্তার দুপাশে পথচলতি মানুষ দাঁড়িয়ে শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীও সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন। কোচবিহার রাস মেলা দেখতে যাওয়ার পথে বাস থেকে তৃণমূল সভানেত্রীকে দেখে দিদি, দিদি আওয়াজ ওঠে। মুখ্যমন্ত্রীও তাঁদের উদ্দেশে হাত নাড়েন। পথের পাশে দাঁড়িয়ে থাকা শিশুদের আদর করেন।

 

প্যারেড গ্রাউন্ডের পাশের রাস্তায় বিশ্ববিদ্যালয় ফিরতি ছাত্রছাত্রীদের সঙ্গে দাঁড়িয়ে সেলফি তোলার আবদার মেটান মমতা (Mamata Banerjee)। পাশাপাশি তাঁদের লেখাপড়া নিয়ে খোঁজখবর নেন। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে একজন অসুস্থ মানুষ লটারি বিক্রি করছিলেন। তাঁর কাছে গিয়ে শারীরিক অবস্থার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তাঁকে চিকিৎসা করার পরামর্শ দেন। আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামের পাঁচিল ও বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তাটি দ্রুত ঠিক করার নির্দেশ দেন তিনি। এছাড়াও জেলা প্রেস ক্লাব ভবন নির্মাণে দেরি হওয়ায় উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকের কাছে জানতে চান, “আমি তিন বছর আগে বলে গিয়েছিলাম, এখনও কেন প্রেস ক্লাবের ভবন নির্মাণ হয়নি?” সব কাজ দ্রুত করার নির্দেশ দেন। আচমকা শহরের রাস্তায় স্বয়ং মুখ্যমন্ত্রীকে দেখে অভিভূত আলিপুরদুয়ারবাসী।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...