Tuesday, June 9, 2026

মহুয়ার পাশে দাঁড়ানোর শাস্তি? সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড মায়াবতীর

Date:

Share post:

শুরু থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিএসপি সাংসদ দানিশ আলি। এমনকি সংসদে তাঁর জাত-ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এসব নিয়ে অবশ্য একটি শব্দও খরচ করতে দেখা যায়নি মায়াবতীকে। তবে প্রকাশ্যে বিজেপি বিরোধিতা ও ইন্ডিয়া জোটের পাশে দাঁড়ানোয় মায়াবতীর রোষের মুখে পড়লেন দানিশ। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। যদিও রাজনৈতিক মহলের দাবি, বিজেপি বিরোধী মুখ হয়ে ওঠায় মায়াবতীর রোষের মুখে পড়লেন দানিশ?

প্রকাশ্যে না হলেও জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কানাঘুষো তলে তলে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিএসপির। রাজ্যে রাজ্যে নির্বাচনে বিজেপির সুবিধা করে দিতে ভোট কাটুয়া হিসেবে বিএসপিকে ব্যবহার করে বিজেপি। তবে বর্তমানে খাতায় কলমে বিএসপি দলীয় নীতি কংগ্রেস এবং বিজেপির সঙ্গে সমদূরত্ব। ইন্ডিয়া জোটের সঙ্গেও দুরত্ব বজায় রেখেছেন মায়াবতী। তবে দলের সাংসদের এমন ইন্ডিয়া জোটের ঘনিষ্ঠতা ভালোভাবে নিলো না দল। জানা যাচ্ছে, মহুয়ার পাশে দাঁড়ানো ও কংগ্রেস ঘনিষ্ঠতার অভিযোগেই দানিশকে সাসপেন্ড করেছেন মায়াবতী। বিএসপির সাধারণ সম্পাদক সতীশ মিশ্র দানিশকে চিঠি দিয়ে দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ফলে আমরোহার সাংসদ আপাতত দলহীন। এদিকে দানিশ আলিকে সাসপেন্ড করার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহলের দাবি, মহুয়া ইস্যুতে সরকার বিরোধিতা ও বিজেপি সাংসদ রমেশ বিধুরির বিরুদ্ধে দানিশের তৎপর হওয়া রীতিমতো অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বিজেপির জন্য, যার জেরে চাপ বাড়ে মায়াবতীর উপর। সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দানিশ আলি রাজনৈতিক কেরিয়ার শুরু করেন দেবেগৌড়ার দল জেডি(এস) থেকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ছিলেন তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে দেবেগৌড়ার সম্মতিক্রমেই উত্তরপ্রদেশের আমরোহা থেকে বিএসপির টিকিটে ভোটে লড়েন দানিশ। বিজেপির প্রবল হাওয়ার মধ্যেও তিনি ওই মুসলিম অধ্যুষিত আসনটি জেতেন ৬৩ হাজার ভোটে। সেবার সমাজবাদী পার্টির সঙ্গে জোট ছিল বিএসপির। রাজনৈতিক মহলে জল্পনা, বিএসপি থেকে সাসপেন্ড হওয়া সাংসদ কংগ্রেসে বা সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...