Tuesday, June 9, 2026

ম্যাচ গড়া.পেটায় দো.ষী, সা.জা মাফ এই ক্রিকেটারের, ১৭ বছর পর ফের নামবেন মাঠে

Date:

Share post:

২০০৭-এর পর ২০২৪। দীর্ঘ ১৭ বছর পর ফের ব‍্যাট হাতে মাঠে নামবেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লু ভিনসেন্ট। ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হওয়ায় আজীবন নির্বাসনের শাস্তি পেয়েছিলেন ভিনসেন্ট। জানা যাচ্ছে, সেই সাজা মাফ করে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার ফলেই আবার ক্রিকেটে ফিরতে চলেছেন ভিনসেন্ট।

 

এই নিয়ে ভিনসেন্ট বলেন, “ক্রিকেট খেলা তো দূর, দেখতে যাওয়ারও অনুমতি ছিল না। আমার নিজের দোষেই শাস্তি পেতে হয়েছে। সারা জীবন তার আফসোস থাকবে। তবে আমি যে আরও একটা সুযোগ পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ।”

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি জানিয়েছে, নিজে ম্যাচ গড়াপেটায় দোষী প্রমাণিত হওয়ার পর এই ক’বছরে তরুণ ক্রিকেটারদের গড়াপেটা নিয়ে সতর্ক করেছেন ভিনসেন্ট। ক্রিকেটের উপকার করেছেন তিনি। তাই তাঁর নির্বাসনের সাজা মাফ করা হয়েছে। ২০০৭ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল ভিনসেন্টের বিরুদ্ধে। তারপর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। তদন্ত চলছিল। ২০১৪ সালে আজীবন নির্বাসনের সাজা দেওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন:আগামিকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল, রিঙ্কুকে বিশেষ পরামর্শ দ্রাবিড়ের

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...