Tuesday, June 9, 2026

আগামিকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল, রিঙ্কুকে বিশেষ পরামর্শ দ্রাবিড়ের

Date:

Share post:

আগামিকাল থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু ভারতের। রবিবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। দলকে টি-২০ সিরিজে নেতৃত্বে দেবেন সূর্যকুমার যাদব। আর তার আগে শুক্রবার প্রথম অনুশীলনে নামে ভারতীয় ক্রিকেটাররা। ৩ ম্যাচের এই টি-২০ সিরিজ জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে প্রথম ম‍্যাচে নামার আগে কোচ দ্রাবিড়ের কাছ থেকে বিশেষ পরামর্শ পেলেন রিঙ্কু সিং। এমনটাই জানালেন স্বয়ং রিঙ্কু নিজে।

অনুশীলনের শেষে রিঙ্কু বলেন,”এখানকার মনোরম আবহাওয়ার জন্য প্রথম অনুশীলন সেশন আমি খুব উপভোগ করেছি । রাহুল দ্রাবিড় স্যারের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আমাকে বলেছেন যে, আমি যেন নিজের স্বাভাবিক খেলাটি খেলি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখি। তিনি আমাকে বলেছেন ৫ অথবা ৬ নম্বর পজিশনেই ব্যাট করতে এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে।”

এদিকে ভারতীয় পিচের তুলনায় অতিরিক্ত বাউন্স রয়েছে দক্ষিণ আফ্রিকার পিচে। আর সেই বাউন্সের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে অতিরিক্ত পরিশ্রম করছেন বলে জানান রিঙ্কু। এই নিয়ে রিঙ্কু জানিয়েছেন,”আমি যখন এখানে অনুশীলন করলাম, দেখলাম ভারতীয় উইকেটের থেকে এখানকার পিচে অতিরিক্ত বাউন্স রয়েছে। এখানে বলের গতিও বেশি তাই আমি পেস বোলারদের বিরুদ্ধে অনুশীলন করছি।”

আরও পড়ুন:শ্রীসান্থের সঙ্গে ঝা.মেলার মাঝেই বিরাট বি.তর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...