Saturday, April 4, 2026

পাটনায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক! বাংলার প্রতিনিধিত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Date:

Share post:

দেশের পূর্বাঞ্চলের রাজ্য়গুলির নিরাপত্তা ও পারস্পরিক সমন্বয় দৃঢ় করতে রবিবার পাটনায় পূর্বাঞ্চলীয় পরিষদ বা ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক বসছে। ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্য়মন্ত্রী উত্তরবঙ্গ সফরে ব্যস্ত থাকার কারণে অর্থমন্ত্রী, ওই বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাঁর সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ বৈঠকে উপস্থিত থাকবেন।

পূর্বাঞ্চলের চারটি রাজ্য– পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মুখ্যমন্ত্রী বা তাঁদের প্রতিনিধিরা ওই বৈঠকে থাকবেন। পর্ষদের সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও নজরদারির জন্য পোস্ট ও ফেন্সিং তৈরির জমির বিষয়টি বৈঠকের আবলোচ্য সূচিতে রয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এর সঙ্গে পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে নদীর জলের বণ্টন, পোস্ত চাষের অনুমোদনের মতো বিষয়গুলি উঠে আসতে পারে। উল্লেখ্য, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে প্রতি বছর কাউন্সিলের বৈঠক হয়। গত বছর নবান্ন সভাঘরে পরিষদের বৈঠক বসেছিল। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্ধারিত কর্মসূচি থাকায় এই বৈঠকে যাবেন না বলে আগেই ঠিক ছিল। উল্লেখ্য, কলকাতার বৈঠকেও গতবার বিহার এবং ওড়িশার মুখ্যমন্ত্রীরা আসেননি। এবার ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা সশরীরের বৈঠকে উপস্থিত থাকবেন অথবা প্রতিনিধি পাঠাবেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...